স্বপ্ন-পদ্মা-সেতুকে স্বর্ণের চেইন উপহার দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ২০ জুন ২০২২ সোমবার
ফাইল ছবি
নারায়ণগঞ্জে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়ে স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে নবজাতকদের নাম স্বপ্ন, পদ্মা ও সেতু রাখায় ওই দম্পতিকে চেন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২০ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নবজাতকদের বাবা আশরাফুল ইসলাম অপু।
তিনি বলেন, সোমবার (২০ জুন) বিকেলে অভিনন্দন বার্তা নিয়ে নবজাতকদের দেখতে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক।এ সময় তিনি নবজাতক ও তাদের পরিবারকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি তিনটি পৃথক সোনার চেন, ফলমূল ও পোশাক তুলে দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরতএ খোদাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
এর আগে গত শনিবার (১৮ জুন) নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে এক ছেলে ও দুই মেয়েসন্তানের জন্ম দেন আশরাফুল ইসলাম অপুর স্ত্রী অ্যানি বেগম।
একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ায় খুশিতে সন্তানদের নাম রাখেন স্বপ্ন, পদ্মা ও সেতু।
আশরাফুল ইসলাম অপু বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের মাসে আমার স্ত্রী একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়েছে। এ জন্য ডাক্তার শখ করে তাদের নাম রেখেছেন স্বপ্নের পদ্মা সেতু। আমাদের কাছেও নামটি পছন্দ হয়েছে।
হাসপাতালের ডা. বেনজির হক পান্না বলেন, ওই নারী শুরু থেকেই আমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরিপূর্ণ সময় নিয়ে তিন নবজাতকের জন্ম হয়েছে। তাদের শারীরিক কোনো সমস্যা নেই। নরমাল ডেলিভারি করা যেত। কিন্তু রোগীর তাগিদে সিজার করতে হয়েছে। একসঙ্গে ৩ সন্তান পেয়ে তারা সবাই খুশি। চলতি মাসে পদ্মা সেতু উদ্বোধন হবে। একসঙ্গে তিন নবজাতকের জন্ম। এ কারণে এটাকে স্মরণীয় রাখার জন্যই স্বপ্নের পদ্মা সেতুর নামকরণ হিসেবে নবজাতকদের নাম রাখা হয়েছে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




