স্বরূপে ফিরছে রাজধানী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ২৮ এপ্রিল ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ঈদের ছুটি শেষ, গত সোমবার থেকে অফিস-আদালতসহ সবকিছুই খুলে গেছে। নাড়ির টানে গ্রামে ফেরা মানুষগুলো আবার রুটি-রুজির তাগিদে ফিরে এসেছেন যান্ত্রিক নগরী ঢাকাতে। মানুষের পাশাপাশি ঢাকার রাস্তাগুলোতে বেড়েছে পরিবহনের সংখ্যা। কোথাও কোথাও যানজটেও পড়তে হচ্ছে নগরবাসীদের। ধীরে ধীরে চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা।
সোমবার অফিস আদালত খুললেও অতিরিক্ত ছুটি শেষে গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে ফিরতি যাত্রীদের চাপ দেখা গেছে।
এ বিষয়ে অনেক যাত্রী জানান, ভিড় ও ঝামেলা এড়িয়ে একটু আরামদায়কভাবে যাতায়াতের জন্যই দেরিতে ফেরা। সপ্তাহের শেষ দিনের কর্মদিবস ধরতে সকালে ফেরা।
গতকাল ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা যায় কমলাপুর রেলস্টেশনে। সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেন নির্ধারিত সময়ে এসে পৌঁছায় প্ল্যাটফর্মে।
সংশ্লিষ্টরা জানান, গতকাল অধিকাংশ ট্রেনই যথাসময়ে ঢাকা ছেড়ে গিয়েছে। কমলাপুর স্টেশন থেকে দিনের প্রথম ট্রেন পারাবত এক্সপ্রেস যথাসময়ে সিলেটের উদ্দেশ্য প্ল্যাটফর্ম ছেড়েছে ৬টা ২০ মিনিটে। দিনের দ্বিতীয় ট্রেন উত্তরবঙ্গের নীল সাগর এক্সপ্রেস ৬টা ৪০ মিনিটে যথাসময়ে ছেড়ে যায়।
কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, ‘এখনো ট্রেনে ঢাকা ছাড়ছেন অনেকে। কয়েকটা ট্রেন ২০-৩০ মিনিট দেরিতে ছাড়লেও অধিকাংশ ট্রেনই যথাসময়ে ঢাকা ছেড়ে গিয়েছে। সেই সঙ্গে ঠিক সময়ের মধ্যে কমলাপুর স্টেশনে আসছে।
এদিকে সড়ক পথেও রাজধানীতে ফিরছেন অসংখ্য মানুষ। ঢাকার প্রতিটি প্রবেশ পথেই দূরপাল্লার ফিরতি গাড়ির চাপ দেখা গেছে। যার ফলে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, ফার্মগেট, কারওয়ান বাজার, গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় সকালে গাড়ির চাপ ছিল। তবে দুপুরের দিকে কিছুটা কম থাকলেও বিকেলে সেই চাপ আবারও বাড়তে থাকে।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র







