স্বাভাবিক জীবনে ফেরার আর্জি জানালেন পপ তারকা ব্রিটনি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৫ পিএম, ২৪ জুন ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
আদালতে স্বাভাবিক জীবনে ফেরার আর্জি জানিয়েছেন মার্কিন পপ সঙ্গীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্স। ২০০৮ সাল থেকে তার জীবনযাত্রা এবং অর্থ ব্যয় একজন অভিভাবক ধারা নিয়ন্ত্রণের (কনজারভেটরশীপ) আদেশ জারি করে আদালত।
বুধবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে হাজির হয়ে তার ১৩ বছরের কনজারভেটরশী জীবনের অবসান ঘটনাতে নাটকীয়ভাবে অনুরোধ করেন ব্রিটনি।
তিনি কনজারভেটরশীপ অবস্থাকে ‘আপত্তিজনক’ বলে মন্তব্য করেছেন এবং তার বাবা ও অন্যান্য যারা এটি নিয়ন্ত্রণ করছেন তাদের নিন্দা করেছেন। ব্রিটনি বলেন, ‘আমি আমার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আমি এখানে কারো ক্রীতদাস হয়ে থাকতে চাই না। আমি আতঙ্কগ্রস্ত। আমি ভালো নেই। আমি ঠিক মতো ঘুমাতেও পারছি না। আমি খুবই বিরক্ত এবং আমি প্রতিদিন কাঁদি।’
টেলিফোনে দীর্ঘ বক্তৃতায় ব্রিটনি কেনো ধরণের মূল্যায়ন না করেই ‘কনজারভেটরশীপ’ অবস্থা শেষ করার দাবি জানিয়েছেন। তিনি এ সময় আবেগতারিত হয়ে অশ্লীল শব্দ চয়ন করেছেন। এ সময় তিনি প্রচলিত আইন এবং তার বাবা নিন্দা করেছেন, কারণ এখন বাবার অধিনেই থাকতে হচ্ছে তাকে।
ব্রিটনি বলেন, ‘কনজারভেটরশীপ অবস্থা আমার ভালোর চেয়ে ক্ষতি বেশি করেছে। আমি এই জীবন পাওয়ার যোগ্য নই।’
তিনি বলেন, আমি আবার বিয়ে করতে চাই এবং সন্তান নিতে চাই। আমার শরীরে একটি গর্ভনিরোধক ডিভাইস রয়েছে, আমি সেটা সরিয়ে ফেলতে চাই, তবে চিকিৎসক সেটার অনুমতি দিচ্ছে না কারণ তারা চান না আরো সন্তানের মা হই।
আমেরিকান এই সঙ্গীতশিল্পী বলেন, বর্তমান অবস্থার অবসান ঘটিয়ে আমি আমার অর্থের মালিকানা চাই। এবং আমি আমার বয়ফ্রেন্টকে চাই যে আমার পাশে বসে গাড়ি ড্রাইভ করবে।
ব্রিটনি স্পিয়ার্স ২০ মিনিটেরও বেশি সময় ধরে তার লিখিত বক্তৃতায় এমন কিছু বিষয়ের সমালোচনা করেছেন যেগুলো আদালত বহু বছর ধরে যত্ন সহকারে রক্ষা করে আসছে।
তার অভিভাবকত্ত্বের দায়িত্বে থাকা একজনের আইনজীবী বলেছেন, ব্যক্তিগত চিকিৎসার বিষয়টি যদি প্রকাশ্যে আনা হয় তবে এর ট্রান্সক্রিপ্টটি সিল করে রাখতে হবে। ব্রিটনি চিৎকার করে এর প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, তারা আমার জীবনে হস্তক্ষেপ করেছে। আমার মনে হয় বিষয়টি নিয়ে আদালতে খোলামেলাভাবে আলোচনা করা উচিত। আমি কি বলতে চাই তা শুনতে এবং শোনাতে এটা প্রয়োজন। বুধবার কোনো সিদ্ধান্ত ছাড়াই মামলাটি মুলতবি করা হয়েছে। সূত্র : আলজাজিরা
-জেডসি
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










