ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ২২:৫৮:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে নারীকে শ্বাসরোধে হত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৩ এএম, ১৮ এপ্রিল ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় আবাসিক হোটেল ড্রিম হ্যাভেনে তালাবদ্ধ কক্ষ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) সকালে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি নাটোর সদরের নারায়নপুর এলাকার তসির প্রামাণিকের মেয়ে জয়নব বেগম (৪২)।

জানা গেছে, রোববার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে মিজান (৪০) নামে এক ব্যক্তির সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলটিতে উঠেন জয়নব বেগম। এ সময় হোটেল রেজিস্ট্রারে তার নাম উল্লেখ রয়েছে জুলেখা (২৭)। ঠিকানা দিয়েছিলেন রাজশাহীর গোদাগাড়ী। পরে ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র এবং চিকিৎসা ব্যবস্থাপত্রে তার পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, আবাসিক হোটেল ড্রিম হ্যাভেনের ৪০৩ নম্বর কক্ষে ওই নারীর মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে, শ্বাসরোধে হত্যার পর পুরুষ সঙ্গী কক্ষের বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়েছেন।

তিনি আরও বলেন, মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। পলাতক পুরুষকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।