স্বামীকে খুঁজে পেতে অপি করিমের আকুতি!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩২ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
ছোট পর্দার অন্যতম অভিনেত্রী অপি করিম। হঠাৎ একটি ভিডিও বার্তায় অভিনেত্রী অপি করিম তার স্বামীকে খুঁজে দিতে আকুতি করেন। তবে এমনটি বাস্তবে নয় এটি একটি ওয়েব সিরিজের ঘটনা। ওয়েব সিরিজ ‘অদৃশ্য’এর প্রমো ভিডিওতে এভাবেই স্বামীর সন্ধান চান রেজওয়ানা চরিত্রে অভিনয় করা অপি করিম।
একজন সফল ব্যবসায়ী ও শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা আনিস আহমেদ। আগামী নির্বাচনে গণজাগরণ পার্টি থেকে এমপি মনোনয়নপ্রত্যাশী সে। হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। অফিস থেকে বের হওয়ার পর তার আর কোনো খবর নেই। কোথাও স্বামীর খোঁজ পাচ্ছেন না তার স্ত্রী রেজওয়ানা।
পরিচিত সব জায়গায় খোঁজার পরও সন্ধান না পেয়ে মহাদুশ্চিন্তায় পড়ে যায় পুরো পরিবার। এটা কোনো ষড়যন্ত্র নাকি কোনো দুর্ঘটনা? কিছুই বুঝে উঠতে পারছেন না রেজওয়ানা, তাই সবার কাছে সাহায্য চেয়েছেন তিনি।
শেষ পর্যন্ত রেজওয়ানা তার স্বামীকে ফিরে পাবে কি না, ফিরে এলেও তাকে কে অপহরণ করেছে? সেসব প্রশ্নের উত্তর জানা যাবে এই সিরিজে। সিরিজটি নিয়ে এখনই কোনো কথা বলতে রাজি নন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। তবে জানা গেছে, অপি করিমের স্বামী আনিস আহমেদের চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এ সিরিজ দিয়েই ওটিটিতে অভিষেক হচ্ছে তার।
এ ছাড়া পাঁচ বছর পর পর্দায় একসঙ্গে জুটি বেঁধেছেন মাহফুজ-অপি। শেষবার এ জুটিকে দেখা গেছে সাগর জাহানের ‘নীল গ্রহ’ নামের নাটকে। ‘অদৃশ্য’ সিরিজটি নির্মাণ করেছেন শাফায়েত মনসুর রানা। চলতি মাসেই ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিরিজটির।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা





