স্বাস্থ্যবিধি না মানায় গাবতলী হাটকে ১০ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৯ জুলাই ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও জমে উঠা রাজধানীর গাবতলী পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ জুলাই) বেলা ১১টার পর হাটে গিয়ে স্বাস্থ্যবিধি ভঙ্গের দৃশ্য দেখে হাট কর্তৃপক্ষকে এই জরিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মেয়র মেয়র মো. আতিকুল ইসলামের এপিএস ফরিদ আহমেদ।
তিনি জানান, স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় হাট কর্তৃপক্ষকে এই জরিমানা করেন এবং ১ ঘণ্টার জন্য হাসিল বন্ধ করে দেন ডিএনসিসি মেয়র। এর আগে, কোরবানির পশুর হাটে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে না মানলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বাজার সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দিয়েছিলেন মেয়র।
ঈদের দুই দিন আগে গাবতলীসহ সব হাটে কোরবানির পশু বিক্রি বেড়েছে। হাটে আসছে প্রচুর ক্রেতা-বিক্রেতা। তবে স্বাস্থবিধি মেনে হাট বসানো কথা থাকলেও কোনো হাটেই ক্রেতা বিক্রেতাদের মধ্যে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নিয়ন্ত্রিত অস্থায়ী হাটগুলোতেও কুরবানির পশু বিক্রি হচ্ছে অনেক। দুই সিটি মিলিয়ে ২৩টি অস্থায়ী হাট বসার কথা থাকলেও কোভিড-১৯ মহামারির বিষয়টি বিবেচনায় নিয়ে তিনটি হাট বন্ধ ঘোষণা করে দক্ষিণ সিটি। এখন দক্ষিণে নয়টি ও উত্তরে ১০টি অস্থায়ী হাট বসেছে।
উত্তর সিটি করপোরেশন এলাকায় অস্থায়ী হাট বসেছে নয়টি। হাটগুলো হলো: বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাবনগর) ব্লক-ই, সেকশন-৩-এর খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গাসংলগ্ন খালি জায়গা, উত্তরখান মৈনারটেক শহীদনগর হাউজিং (আবাসিক) প্রকল্পের খালি জায়গা, উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায় অবস্থিত বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাইদনগর) অস্থায়ী পশুর হাট, বসিলা ৪০ ফুট এলাকা এবং ৪৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন ৩০০ ফুট সড়কসংলগ্ন উত্তর পাশের সালাম স্টিল লিমিটেড ও যমুনা হাউজিং কোম্পানি এবং ব্যক্তিমালিকানাধীন খালি জায়গা।
দক্ষিণ সিটি করপোরেশতে হাট বসেছে হাজারীবাগ এলাকার ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠসংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শ্মশানঘাট-সংলগ্ন খালি জায়গা, মেরাদিয়া বাজারসংলগ্ন খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনালসংলগ্ন উন্মুক্ত জায়গা, আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ, সেকশন ১ ও ২-এর খালি জায়গা, গোলাপবাগে দক্ষিণ সিটি করপোরেশনের মার্কেটের পেছনের খালি জায়গা, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের ক্লাবসংলগ্ন খালি জায়গা, দনিয়া কলেজসংলগ্ন খালি জায়গা, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাবসংলগ্ন খালি জায়গা এবং লালবাগের রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন খালি জায়গা। এছাড়া সারুলিয়ায় বসবে স্থায়ী পশুর হাট।
-জেডসি
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন
- নির্বাচিত হলে ৫ বছর আপনাদের পাহারা দেব: রুমিন ফারহানা
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ভোটের দিন মেট্রোরেল চলবে
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি











