ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১১:১৮:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
অবসরের ঘোষণা দিলেন নেইমার কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

স্বেচ্ছায় আইসোলেশনে যাচ্ছে পুরো নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লকডাউন বলবৎ করা হবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন।

করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেয়া নানা পরিকল্পনার কথা জানাতে সোমবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কিউই প্রধানমন্ত্রী।   

জেসিন্ডা আর্ডার্ন বলেন, নিউজিল্যান্ড এখন স্বেচ্ছা আইসোলেশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।খুব শিগগিরইি নিউজিল্যান্ডে সর্বোচ্চ সতর্কতা জারি, অপ্রয়োজনীয় সব সেবা, স্কুল ও সরকারি-বেসরকারি অফিস বন্ধ করা হবে।এই পদেক্ষেপে মদের বার, ক্যাফে, রেস্টুরেন্ট এবং সিনেমা হলও বন্ধ হয়ে যাবে। তবে সুপার মার্কেট এবং ফার্মেসি চালু থাকবে।এছাড়া দেশে সরবরাহ ব্যবস্থাও চালু থাকবে। মঙ্গলবার থেকে দেশের সব স্কুল বন্ধ থাকবে।

নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০২ জন; আক্রান্তদের সবাই চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন পর্যন্ত কারও প্রাণহানি ঘটেনি। সূত্র : রয়টার্স।

-জেডসি