স্মার্টফোন বৃষ্টিতে ভিজে গেলে চটজলদি করণীয়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
বেলা-অবেলায় ঝরছে বৃষ্টি। অনেকের সঙ্গে ছাতা না থাকায় ভিজে একাকার অবস্থা। এতে ভিজে যায় সঙ্গে থাকা স্মার্টফোনও। আজকাল অনেক ফোনে ওয়াটার রেসিস্ট্যান্ট থাকে। তবে তা অল্প কিছু ফোনেই পাওয়া যায়। আবার ওয়াটার প্রুফ কিছু ফোন কাভারও পাওয়া যায় বাজারে। তবে আপনার যদি এসব সুবিধার কোনোটিই না থাকে এবং হঠাৎ ফোন বৃষ্টিতে ভিজে যায় তাহলে দ্রুত কয়েকটি কাজ করুন। এতে আপনার সাধের স্মার্টফোনটি নষ্ট হওয়া থেকে রক্ষা পেতে পারে।
চলুন জেনে নেয়া যাক স্মার্টফোন বৃষ্টিতে ভিজে গেলে দ্রুত যা করবেন
* প্রথমেই আপনার ফোন বন্ধ করে দিন। ফলে ফোনের ভেতরে শর্ট সার্কিটের কারণে তা খারাপ হওয়ার সম্ভাবনা কমে যাবে। ফোনের ভেতরে পানি ঢুকে যাওয়ার আগেই যদি তা বন্ধ করে দিতে পারেন তবে আপনার ফোন সুরক্ষিত থাকার সম্ভাবনা আরও কয়েক গুণ বেশি।
* এরপর ফোনটি ভালোভাবে শুকনো কাপড় দিয়ে পানি মুছে নিন। যত ভালো করে সম্ভব ফোনটি শুকনো করে নিন। এতে আপনার ফোন ক্ষতির হাত থেকে অনেকখানি রক্ষা পাবে।
* ফোনে যদি ব্যাটারি খোলার সুবিধা থাকে তবে ফোনের ব্যাটারি দ্রুত খুলে ফেলুন। যদিও আজকাল ফোনের ব্যাটারি ফোনের ভেতরেই থাকে। ব্যাটারির ভেতরে পানি ঢুকে গেলে বড়সড় বিপদের সম্মুখীন হতে পারেন।
* ফোন থেকে সিম কার্ড ও মেমোরি কার্ড খুলে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। পানি লেগে ফোনের সিম ও মেমোরি কার্ড খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। হাতের কাছে মাইক্রোফাইবার কাপড় থাকলে তা দিয়ে ফোনটি ফের একবার ভালো করে শুকিয়ে নিন।
* ফোনের ভেতরে পানি ঢুকে থাকলে তা বের করার জন্য ফোনটিকে একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে ঢুকিয়ে ভ্যাকিউম করুন। এতে ফোনের ভেতরে থাকা পানি বেরিয়ে আসবে অনেকটাই।
* এবার ফোনটিকে চালের পাত্রে রেখে দিন। ফলে ফোনের ভেতরে জমে থাকা আর্দ্রতা শুকিয়ে যাবে। চাইলে সিলিকা জেলও ব্যবহার করতে পারেন। দুই থেকে তিন দিন ফোনটিকে এই অবস্থায় রেখে দিন।
* এরপর ফোন বের করে তা অন করুন। অনেক ক্ষেত্রেই এই সময় ফোন অন হয়ে যাবে। তবে ফোনের ভেতরে অতিরিক্ত পানি ঢুকে থাকলে তা অন হওয়ার সম্ভাবনা অনেকটা কম। চালের মধ্যে রাখার অন্তত দুই দিন পর আপনার ফোন বের করুন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি






