ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ৩:৪৭:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

স্মৃতিসহ এমপি হিসেবে শপথ নিলেন ৩ জন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ১৯ এপ্রিল ২০২০ রবিবার

স্মৃতিসহ এমপি হিসেবে শপথ নিলেন ৩ জন

স্মৃতিসহ এমপি হিসেবে শপথ নিলেন ৩ জন

একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে এমপি হিসেবে শপথ নিয়েছেন ৩ জন। শনিবার বিকেল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে তাদের শপথ বাক্য পাঠ করান।

শপথ নিয়েছেন ঢাকা-১০ আসনে জয়ী আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জয়ী এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) এডভোকেট আমিরুল আলম মিলন।

গত ২১ মার্চ এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা-১০ আসনে ইভিএমে ভোট হয়। অন্যদিকে, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন হয় ব্যালেটের মাধ্যমে।

স্বল্প পরিসরে শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।