সৎ ছেলেকে হত্যার অভিযোগে মা আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৮ এএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগঞ্জে চার বছরের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় শিশুটিকে হত্যার অভিযোগে তার সৎ মা কোহিনুর বেগমকে আটক করা হয়েছে।
সোমবার বিকেলে রামগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের চৌকিদার বাড়ির শিশুটির সৎ নানার ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি এমদাদুল হক জানান, হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ রায়চর জিয়া নগর চৈইয়াল বাড়ির হাবিবুল্লাহর ছেলে আহমদ শাহ গত পাঁচ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর না পাওয়াতে রোববার হাজীগঞ্জ থানায় হাবিবুল্লাহ বাদী হয়ে মামলা করেন।
ওসি আরও জানান, কোহিনুর বেগম হাবিবুল্লাহর দ্বিতীয় স্ত্রী। সুকৌশলে স্বামীর আগের সংসারের ছেলে আহমদকে তার বাবার বাড়িতে নিয়ে আসে। এরপর শিশুকে হত্যা করে বাবার বসতঘরে পুঁতে রেখে স্বামীর বাড়িতে চলে যান। এরপর দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন স্থানীয় প্রশাসনকে জানালে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এমদাদুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোহিনূর তার সৎ ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন। এখনও জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, যেকোনো ধরনের অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সেটি অবুঝ শিশু আহমদকে হত্যার সঙ্গে জড়িত অভিযুক্ত এ নারীকে আটকের মধ্য দিয়ে পুলিশ প্রমাণ করেছে।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








