সড়কে গাড়ির চাপ, স্বাস্থ্যবিধি নেই আবাসিক এলাকায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৫ পিএম, ১৮ এপ্রিল ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
করোনার প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ার কারণে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিন চলছে। সংক্রমণ এড়াতে জরুরি প্রয়োজন ও জরুরি সেবা ছাড়া সকল প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে রাজধানীর সড়কগুলো দেখলে মনে হবে গণপরিবহনের বদলে ব্যক্তিগত পরিবহন প্রথা চালু করা হয়েছে। কারণ রাজধানীর প্রতিটি সড়কে ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন।
পুলিশ বলছে, এগুলোর বেশির ভাগই মুভমেন্ট পাস নিয়ে চলাচল করছে। আর কিছু যানবাহন হাসপাতাল, বাজারসহ বিভিন্ন ধরনের জরুরি প্রয়োজনের দোহাই দিচ্ছে। তবে চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করে যেসব যানবাহন ও ব্যক্তিকে অপ্রয়োজনে বেরিয়েছে বলে মনে হচ্ছে তাদের ফেরত পাঠানো হচ্ছে। এ দিকে রিকশা ও মোটরসাইকেলসহ কিছু যানবাহনকে চেকপোস্ট এড়িয়ে চলাচল করতেও দেখা গেছে। রাজধানীর মিরপুর, ফার্মগেট, তেজগাঁও, বিজয় সরণি, কাকরাইল, পল্টন, মতিঝিল এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।
রোববার সকালে রাস্তায় যানবাহন কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। যেখানে নামী-দামি ব্র্যান্ডের কার, জিপ, মাইক্রোবাস, পিকআপ ভ্যান, ছোট বড় ট্রাক, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল ভ্যান ও প্রচুর পরিমাণ রিকশা দেখা যায়। দুপুরে মোটরসাইকেল নিয়ে বিজয় সরণি এলাকায় ট্রাফিক জ্যামে আটকা পড়েন আদনান আমির। তিনি বলেন, জরুরি প্রয়োজনে মুভমেন্ট পাস নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম। ভেবেছিলাম রাস্তায় যানবাহন কম থাকবে। কিন্তু বাইরে এসে দেখি আমার মতোই প্রচুর লোক রাস্তায় নেমেছে। গাড়ির সংখ্যাও অনেক। তবে যাত্রীবাহী বাস চোখে পড়েনি। তিনি আরো বলেন, বিজয় সরণি এলাকায় এসে ট্রাফিক জ্যামে আটকে থাকতে হয়েছে তাকে। প্রায় ৫ মিনিট অপেক্ষার পর তিনি কাওরান বাজারের দিকে যাত্রা করেন।
সরেজমিন ঘুরে দেখা যায়, তেজগাঁও সাতরাস্তায় পুলিশের পর পর দুটি পোস্ট। নতুন তৈরী করা ইউটার্ন এলাকায় কয়েকটি রিকশা আটক করে রাখা হয়েছে। মামলা করা হয়েছে কয়েকটি মোটরসাইকেলকে। একই অবস্থা সাতরাস্তা মোড়ের চেকপোস্টেও। তবে এর কোনো চেক পোস্টেই প্রাইভেট কার, জিপ বা অন্য যানবাহন থামাতে দেখা যায়নি। প্রতিটি যানবাহনই বিনা বাধায় চেক পোস্ট পার হয়ে চলে যাচ্ছে। চেক পোস্টের একজন পুলিশ কর্মকর্তা বলেন, রাজধানীতে চলাচলরত যানবাহনগুলোর বেশির ভাগই মুভমেন্ট পাস নিয়ে চলাচল করছে। তারপরও তাদের যে চেক করা হচ্ছে না সেটি ঠিক নয়। আসলে গত দু’দিনে এসব যানবাহন থামানোর পর বেশির ভাগই দেখা গেছে মুভমেন্ট পাস নিয়ে চলাচল করছে।
এদিকে মিরপুর-১০ নম্বরে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক করিম আহমেদ বলেন, পেট চালানোর জন্য ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছেন। যাত্রী নিয়ে চালানোর সময় চেক পোস্ট পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টাই করে থাকেন। তবে মাঝে মধ্যে ধরা পড়লে মামলা খেতে হয়।
এদিকে প্রধান সড়কের মতো একই চিত্র আবাসিক এলাকাগুলোর অলিতে-গলিতে। যে যার মতো ঘুরে বেড়াচ্ছে। চায়ের দোকান, হোটেল খোলা। অনেকেই আড্ডা দিচ্ছেন। আবার অনেকে মাস্ক ছাড়া দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। গলির দুই পাশে সবজি, ফলসহ ভাসমান বিক্রেতারা সারাদিন বসে থাকেন পসরা সাজিয়ে। ফলে সেখানেও ভিড়। এসব দোকানেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি। একই চিত্র দেখা মিলেছে আবাসিক এলাকাগুলোর বাজারে।
আবাসিক এলাকাগুলোর মূল সড়কে পুলিশের তৎপরতা দেখা গেলেও অলি-গলিতে দেখা যায়নি। প্রধান সড়কগুলোতে পুলিশের গাড়ি আসলে সবাই হুড়োহুড়ি করে সটকে পড়ে। দোকানগুলো সাটার লাগিয়ে দেয়া হচ্ছে। পুলিশ চলে যাওয়ার পর ফের আগের দৃশ্য।
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা








