হজের নামে জনগণের সঙ্গে প্রতারণা করবেন না : রাষ্ট্রপতি
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার
রাষ্ট্রপতি আবদুল হামিদ হজ নিয়ে ব্যবসা না করার জন্য বাংলাদেশ হজ এজেন্সি এসোসিয়েশনের প্রতি আহবান জানিয়েছেন। আজ মঙ্গলবার তিনি রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ কর্মসূচি-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ আহবান জানান।
রাষ্ট্রপতি হজ এজেন্সিগুলোর উদ্দেশে বলেন, ‘মনে রাখবেন, হাজিরা কারো দয়া অথবা অনুকম্পা নিয়ে সৌদি আরবে যান না। বরং আপনারা তাদের কাছ থেকে লাভবান হচ্ছেন। তাই হজ ব্যবসার নামে তাদের সঙ্গে প্রতারণা করবেন না, কারণ বিষয়টি খুবই স্পর্শকাতর।’
রাষ্ট্রপতি হজ নিয়ে নানা অভিযোগ ও অনিয়মের উল্লেখ করে বলেন, হজ ব্যবস্থাপনায় কোন প্রকার অবহেলা, অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না।
তিনি হজ নিয়ে যে কোন ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারন করে বলেন, কোন ,ব্যাক্তি অথবা এজেন্সির বিরুদ্ধে কোন প্রকার অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণে সরকার কোন দ্বিধা করবে না।
আবদুল হামিদ হজের সময় মক্কা এবং মদিনায় হাজীদের জন্য প্রয়োজনীয় সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হাব প্রতিনিধিদের প্রতি আহবান জানান। তিনি মক্কায় পবিত্র কা’বা শরীফে নামাজ আদায়কালে দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করার জন্য হাজীদের প্রতি আহবান জানান।
রাষ্ট্রপতি হাজীদের উদ্দেশে বলেন, আপনারা পবিত্র স্থানে যাচ্ছেন, আপনারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দেশের স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারি বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করবেন।
রাষ্ট্রপতি হাজীদের দেশের দূত হিসেবে উল্লেখ করে সকল ক্ষেত্রে দেশের ভাবমূর্তি তুলে ধরতে তাদের প্রতি আহবান জানান।
তিনি তাদের উদ্দেশে বলেন, অনুগ্রহ করে আপনাদের মনে রাখতে হবে, আপনাদের আচরণ ও কথায় কেউ যেন কষ্ট না পান। তিনি হজ পালন শেষে নিরাপদে সকলের দেশে ফিরে আসার কামনা করেন।
হাজীদের নিরাপদ ভ্রমণ এবং তাদের হজ কবুল করতে মহান আল্লাহ’র কাছে বিশেষ মোনাজাত করা হয়। রাষ্ট্রপতি পরে হাজীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ বছর বাংলাদেশ থেকে সরকারের তত্ত্বাবধানে ৬ হাজার ৯২৩ জনসহ মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হাজী হজ করবেন বলে ধারনা করা হচ্ছে। আগামী ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হবে। বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এবং সৌদি এয়ার লাইন্স হজ যাত্রীদের পরিবহন করবে।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লআহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপি, বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো. মহিবুল হক, ধর্ম মন্ত্রনালয়ের সচিব মো. আনিসুর রহমান, ঢাকায় সৌদি দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স হারকান বিন শাবিহা এবং হাবের সভাপতি এম শাহাদৎ আলী উপস্থিত ছিলেন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





