ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৫:২১:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

হতাশায় জীবন দিলেন স্বর্ণপদকজয়ী আবৃত্তিশিল্পী নিপা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ৩ আগস্ট ২০২২ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘সব প্রস্থান বিদায় নয়’ পোস্ট দিয়ে বরিশালে স্বর্ণপদকজয়ী আবৃত্তিশিল্পী, সংস্কৃতিকর্মী শামসুন্নাহার নিপা ফাঁস নিয়েছেন। মঙ্গলবার (০২ আগস্ট) শেষ রাতে ওড়না পেঁচিয়ে ফাঁস নেন তিনি।

শামসুন্নাহার নিপা উত্তর মল্লিক রোডের জাহান ম্যানসনের মৃত ফজলুল করিমের মেয়ে। তিনি বরিশাল নাটক, উদীচী শিল্পীগোষ্ঠী, কবিতার ক্লাসের সদস্য ছিলেন। এছাড়া গ্লোবাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করেছেন। আবৃত্তিতে বিশেষ অবদান রাখায় জিয়াউল হক স্বর্ণপদক-২০২২ পান। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সাইফুর রহমান মিরন বলেন, হতাশা থেকে নিজের কক্ষে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে নিপা। এ ঘটনায় আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি।