হবিগঞ্জে চা শ্রমিকদের ধর্মঘট অব্যাহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ২৬ আগস্ট ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন হবিগঞ্জে চা শ্রমিকরা। শুক্রবার (২৬ আগস্ট) পূর্ণদিবস ধর্মঘটের ১৪ তম দিনেও তারা বিভিন্ন বাগানে সভা, সমাবেশ, মানববন্ধন করে আন্দোলন করছেন।
এদিকে গত বৃহস্পতিবার বিকেলে বাগানগুলোর পক্ষ থেকে ১৫ আগস্ট সরকারি ছুটি ও একদিনের অর্জিত ছুটিসহ দুইদিনের বেতন হিসেবে জনপ্রতি শ্রমিকরা ২৪০ টাকা পেয়েছেন। কঠিন সময়ে এ টাকা পাওয়ায় শ্রমিকদের ঘরের চুলায় আগুন জ্বলেছে।
আগামীকাল শনিবার (২৭ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাগান মালিকদের সভা হওয়ার কথা। এ কথা জানায় শ্রমিকদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি এসেছে। সাধারণ শ্রমিকরা মনে করেন, ওই সভা থেকে সমাধান আসবে। সভার সিদ্ধান্তে দাবি পূরণ সাপেক্ষে তারা কাজে ফেরার অপেক্ষায় রয়েছেন।
চা শ্রমিকরা জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের ভোটের অধিকার দিয়েছিলেন। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চাওয়া দৈনিক মজুরি ৩০০ টাকা করে দেয়ার।
অব্যাহত ধর্মঘটের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছে জেলার চুনারুঘাট, বাহুবল, নবীগঞ্জ ও মাধবপুরের ফাঁড়িসহ ৪১টি চা বাগানের মালিকরা। ধর্মঘট থেকে শ্রমিকদের ফেরাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসাররা। তারা শ্রমিকদের নিয়ে একের পর এক সভা করছেন।
বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে, চা গাছের পাতাগুলো অনেক লম্বা হয়েছে। এভাবে থাকায় পাতাগুলো উৎপাদন ক্ষমতা হারিয়ে যাচ্ছে। এর আগে উত্তোলন করা পাতাগুলো শুকিয়ে একেবারে নষ্ট হয়ে গেছে।
দৈনিক ৩০০ টাকা মজুরি আদায়ে ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত দৈনিক দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। গত বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জের ১০ জন শ্রমিক নেতার সঙ্গে শ্রীমঙ্গলে অবস্থিত বিভাগীয় শ্রম দপ্তরের কর্মকর্তারা বৈঠকে বসলেও আলোচনা ফলপ্রসূ হয়নি। এর পর শনিবার (১৩ আগস্ট) থেকে টানা ধর্মঘটের ডাক দেন চা শ্রমিকরা।
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- কারাবাও কাপ: চেলসিকে ফের হারিয়ে ফাইনালে আর্সেনাল
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- প্রধানমন্ত্রী পদে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- পবিত্র শবে বরাত আজ
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু





