হবু বর ১২ বছরের ছোট, কড়া জবাব দিলেন গওহর খান
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
বলিউডের লাভবার্ডস গওহর খান ও জায়েদ দরবার। নানা গুঞ্জন ও জল্পনার পর এবার তারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তারিখও ঠিক করেছেন, ২৫ ডিসেম্বর। তবে করোনা মহামারির কারণে ঘটা করে বিয়ে করতে পারছেন না এই জুটি। অনুষ্ঠানে কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা থাকবেন।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, অনেক দিন ধরেই গুঞ্জন, হবু বর জায়েদ দরবার অভিনেত্রীর চেয়ে ১২ বছরের ছোট। এবার সেই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন গওহর খান। বলেছেন, সম্পর্কের ক্ষেত্রে বয়সের ব্যবধান কোনো ইস্যু হতে পারে না।
টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে গওহর খান বলেন, ‘বিষয়টি আমি স্পষ্ট করছি; বয়সের ব্যবধান নিয়ে যা বলা হচ্ছে, সেটা ভুল। ১২ বছর মিথ্যা এবং একে খবরে পরিণত করাটা মানুষের জন্য খুব সহজ। হ্যাঁ, ও আমার চেয়ে কয়েক বছরের ছোট, কিন্তু সেই সংখ্যাটা ১২ নয়। ও আমার চেয়েও পরিপক্ক এবং সে আমার জীবনে ভারসাম্যবোধ নিয়ে এসেছে।’
ওই সাক্ষাৎকারে গওহর খান স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তাদের সম্পর্কে বয়স কখনো বাধা হয়ে দাঁড়ায়নি এবং জায়েদের সঙ্গে তার বোঝাপড়াও দারুণ।
বয়সের ব্যবধান নিয়ে একই মত জায়েদ দরবারের। তিনি বলেন, ‘না, আমি মনে করি আমরা দুজনই পরিপক্ক। এ ক্ষেত্রে আমরা সমান। কিছু বিষয় আছে, যেগুলো সে আমাকে বোঝায়। আমরা দুজনই ভারসাম্য বজায় রাখি।’
যা হোক, গওহর খান ও জায়েদ দরবারের বিয়ের আয়োজন দেখার জন্য উন্মুখ হয়ে আছেন তাদের ভক্তরা। আর সে জন্য তো ২৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।
-জেডসি
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ










