হবু বরকে অপহরণকারী সেই ঋতু আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার তালা উপজেলায় আইনজীবী আবু হেনা মোস্তফা কামাল মিলন (৩৩) অপহরণের ঘটনায় তারই বাগদত্তা রাবেয়া সুলতানা ঋতুকে (২২) আটক করেছে পিবিআই যশোর।
গতকাল শুক্রবার খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার থেকে ঋতুকে আটক করা হয়। ঋতু সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাবনগর গ্রামের এসএম হারুন অর রশিদের মেয়ে। তিনি ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী।
হবু বরকে অপহরণের পর ৩০ লাখ টাকা মুক্তিপণ চান স্বয়ং কনে। এ ঘটনায় অপহৃতকে উদ্ধারের পাশাপাশি অপহরণচক্রের তিন সদস্যকে আটক করে পুলিশ। আটক তিনজন হলেন- খুলনার দিঘলিয়া উপজেলার ফরমায়েসখানা (দেয়াড়া) গ্রামের আলাউদ্দিন শিকদারের ছেলে শাহীন শিকদার (১৮), জামির সরদারের ছেলে আব্দুস সালাম (২৪) এবং সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার এলাকার মৃত আজমল হকের মেয়ে ঋতুর বান্ধবী কথিত মডেল সুরাইয়া নীল (২০)।
আইনজীবী মিলন অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে যশোরের অভয়নগর থানায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই যশোরের এসআই স্নেহাশীষ দাস জানিয়েছেন, অ্যাডভোকেট মিলন সাতক্ষীরার তালা উপজেলার বরুইহাটি গ্রামের সাংবাদিক এমএ হাকিমের ছেলে। মিলনের সঙ্গে ঋতুর বিয়ে ঠিক হয় পারিবারিকভাবে।
কিন্তু বিয়ের আগে ঋতুর কথামতো মিলন গত ৬ ফেব্রুয়ারি দেখা করার জন্য পাইওনিয়র বালিকা বিদ্যালয়ের সামনে যায়। সেখান থেকে তারা খুলনার জাহানাবাদ গিলাতলা পার্কে যায়। সেখানে তাদের সঙ্গে দেখা হয় ঋতুর বান্ধবী সুরাইয়া নীলের। নীল কৌশলে চা খাওয়ানোর নাম করে তার অভয়নগরের একতারপুর গ্রামের ভাড়া বাড়িতে নিয়ে যায়।
সেখানে নিয়ে গিয়ে নীল ও তার স্বামী হাবিব মিলন রাজ এবং সহযোগী আব্দুল সালাম তাকে বেধে ফেলে মারপিট করে। পরে মিলনের ফোন ব্যবহার করে তার ভাই ও বাবার কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে বিভিন্ন কৌশল অবলম্বন করে দুই লাখ টাকা দাবি করে। এর মধ্যে ১০ হাজার টাকা হাতিয়েও নেয় মিলনের কাছ থেকে। এই ঘটনায় মিলনের বাবা তালা থানায় একটি জিডি করেন।
ওই জিডির সূত্র ধরে যশোর পিবিআই তদন্ত করে। পরে পিবিআই জানতে পারে ঋতু বাগদত্তা হলেও সে মূলত অপহরণকারী। মিলনকে ডেকে নিয়ে সাক্ষাৎ করা, বান্ধবী নীলের সঙ্গে পরিচয় সব কিছুই সাজানো।
গত ৯ ফেব্রুয়ারি মিলনকে একতারপুর গ্রামের নীল-রাজের ভাড়াবাড়ি থেকে উদ্ধার করা হয়। এর আগে সহযোগী শাহীন শিকদারকে আটক করে পিবিআই। পরে ওই বাড়ি থেকে আব্দুস সালম ও নীলকে আটক করা হয়। কিন্তু ঋতু ও রাজ পলাতক থাকে। ঋতুকে চুকনগর থেকে আটক করে পিবিআই। আর রাজ এখনও পলাতক রয়েছে।
-জেডসি
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র




