হলিউডে অভিষেক হলো ওবামাকন্যা মালিয়ার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
বারাক ওবামা ও মালিয়া ওবামা। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কন্যা মালিয়া ওবামা হলিউডে যাত্রা শুরু করলেন। তবে অভিনয়ে নয়, নির্মাতা হিসেবে হলিউডে নাম লেখালেন মিশেল ও বারাক ওবামার বড় মেয়ে মালিয়া।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, ২৫ বছর বয়সী মালিয়া ‘দ্য হার্ট’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। এটি রচনাও করেছেন তিনি। গেল ১৮ জানুয়ারি সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনীর মাধ্যমে নির্মাতা হিসেবে মালিয়ার অভিষেক ঘটে।
এ উৎসবের একটি ভিডিও ক্লিপ সামনে এসেছে। তাতে চলচ্চিত্রটির বিষয়ে বর্ণনা করেন মালিয়া। আর সেখানে জানানো হয়, মালিয়া ওবামা তার নামের শেষাংশ ‘ওবামা’ বাদ দিয়ে ‘অ্যান’ যুক্ত করেছেন। অর্থাৎ তার পুরো নাম এখন মালিয়া অ্যান। তবে কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন মালিয়া, তা জানা যায়নি।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফিল্ম মেকিং বিষয়ে পড়াশোনা করেছেন মালিয়া। হলিউডে অভিষেকের আগে মালিয়া এইচবিওর ড্রামা সিরিজ ‘গার্লস’ এবং হার্ভে ওয়েনস্টেইনের প্রযোজনা সংস্থায় ইন্টার্ন হিসেবে কাজ করেন।
এছাড়াও মালিয়া ডোনাল্ড গ্লোভারের অ্যামাজন প্রাইম সিরিজ ‘সোয়ার্ম’-এ রাইটার হিসেবেও কাজ করেছেন মালিয়া
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






