ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ১১:৫৯:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

হাওড়ে ঘুরতে গিয়ে নৌকাডুবি, দুই শিশুসহ নিহত ১৭

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলায় পর্যটনকেন্দ্র মিনি কক্সবাজার খ্যাত উচিতপুরের হাওরে ঘুরতে এসে নৌকাডুবিতে দুই শিশুসহ ১৭ জনের মৃত্যু হয়েছে।নিখোঁজ আছেন আরও ১ জন।

বুধবার বেলা সাড়ে ১১টায় উচিতপুরের সামনের হাওর গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে এই ঘটনা ঘটে।নৌকাডুবিতে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।উদ্ধার হওয়া মরদেহের মধ্যে দুজনের মরদেহ শনাক্ত করা হয়েছে।

তারা হলেন- লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার(৭) নামের দুই বোন। তারা চরশিতা ইউনিয়নের ওয়ারেছ উদ্দিনের মেয়ে।বাকিদের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ময়মনসিংহ সদর থানার ৫নং চরশিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জন মিনি মিনি কক্সবাজার নামে খ্যাত উচিতপুরের হাওরে ঘুরতে আসেন।পরে ঘুরতে গেলে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে নৌকাটি ডুবে যায়।

দুর্ঘটনা ও হতাহতদের বিষয়ে নিশ্চিত করে ওসি রমিজুল হক বলেন, এখনো উদ্ধার কাজ চলছে।


-জেডসি