ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১৫:১৮:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু টাইগ্রেসদের

স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৬ পিএম, ২৮ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো করতে পারেনি টাইগ্রেসরা। প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের কাছে ৮ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। এতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকরা।


মঙ্গলবার (২৮ জানুয়ারি) সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৯ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা।


সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে ব্যাট চালাতে থাকেন স্বাগতিকরা। ২১ বলে ২৯ রান করে আউট হন ওপেনার কিয়ানা জোসেফ। এরপর ২২ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন দেন্দ্রা দোতিন। আর অধিনায়ক হ্যালি ম্যাথিউজের ৪০ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংসে ভর করে ১৯ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা।


এর আগে, ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে শারমিন আক্তার ৪১ বলে ৩৭, সুবহানা মোস্তারি ২১ বলে ২২ ও দিলারা ১১ বলে ১২ রান করেন। আর নিগার সুলতানার ৪০ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংসে ভর করে ১৪৪ রানের লড়াকু পুঁজি পেয়েছিল বাংলাদেশ।


এই দুই ইনিংস মিলিয়ে এই ম্যাচে মোট রান হয় ২৮৯। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার কোনো টি-টোয়েন্টিতে যা সর্বোচ্চ রানের রেকর্ড।