ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ০:৩৩:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

হাসপাতালে অভিনেত্রী বিদ্যা সিনহা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ১১ আগস্ট ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিগত দিনের বলিউড অভিনেত্রী বিদ্যা সিনহা।শুক্রবার রাতে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট দেখা দিয়েছিল অভিনেত্রীর। সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা তাঁকে জুহুর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষার পরেই তাঁকে আইসিইউ-তে নিয়ে যান। অবস্থান অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

বলিউডের একাধিক নন্দিত চলচ্চিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা। ‘ছোটি সি বাত’, ‘রজনীগন্ধী’, ‘পতি পত্নি অউর উও’-র মতো জনপ্রিয় ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও একাধিক টেলিভিশন সিরিয়ালেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি ‘কুলফি কুমার বাজেওয়ালা’ সিরিয়ালে অভিনয় করছিলেন তিনি। এর আগে ‘কুবুল হ্যায়’, ‘কাব্যাঞ্জলি’সহ একাধিক হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন বিদ্যা সিনহা।

এখন তাঁর বয়স ৭১ বছর। পরিবারের লোকেরা জানিয়েছেন, অনেকদিন ধরেই তাঁর শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিয়েছিল। সেখান থেকে হার্টে এবং ফুসফুসে সমস্যা দেখা দেয়। গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্ট বেড়েছিল তাঁর। তারপরেই হাসপাতালে ভর্তি করা হয়।


-জেডসি