হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের ফাইনালে কলকাতা
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ এএম, ২২ মে ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
রান বন্যার আইপিএলের কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ। এমন ম্যাচে যখন কেউ ১৫৯ রান তোলে, তখন তাদের জয় আশা করাটা বোকামি। সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা ভালোভাবে দাঁড়াতেই পারেননি কলকাতা নাইট রাইডার্সের বোলারদের সামনে। ফলে আহমেদাবাদে অনুষ্ঠিত আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মাত্র ১৫৯ রান করতে সক্ষম হয় হায়দরাবাদ।
জবাব দিতে নেমে কেকেআর পেয়েছে দাপুটে এক জয়। ১৬০ রানের লক্ষ্য তারা তাড়া করেছে মাত্র ১৩.৪ ওভারে। ৩৮ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল ব্যবধানে সানরাইজার্স হায়দরাবাদকে বিধ্বস্ত করে ফাইনালে উঠে গেলো কলকাতা নাইট রাইডার্স।
আহমেদাবাদে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাট করতে নেমেই দারুণ বিপদে পড়ে হায়দরাবাদ। তাদের ব্যাটিংয়ের মূল শক্তির জায়গা দুই ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। হেড আউট হন শূন্য রানে এবং শর্মা আউট হন ৩ রানে। হেডকে বোল্ড করেন মিচেল স্টার্ক।
রাহুল ত্রিপাথি যদি কিছুটা প্রতিরোধ না গড়তেন, তাহলে স্কোর অনেক কম হতো হায়দরাবাদের। ত্রিপাথি ৩৫ বলে ৫৫ রান করেন। হেনরিক ক্লাসেন করেন ৩২ রান এবং ৩০ রান করেন প্যাট কামিন্স। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১৫৯ রানে অলআউট হয় হায়দরাবাদ। মিচেল স্টার্ক ৩৪ রান দিয়ে নন ৩ উইকেট। বরুন চক্রবর্তী নেন ২৬ রানে ২ উইকেট।
জবাব দিতে নেমে কেকেআরের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ১৪ বলে ২৩ এবং সুনিল নারিন ১৬ বলে ২১ রান করে আউট হন। তবে ভেঙ্কেটেশ আয়ার এবং অধিনায়ক স্রেয়াশ আয়ার মিলে অপরাজিত ৯৭ রানের জুটি গড়ে কেকেআরকে ফাইনালে পৌঁছে দেন। ২৮ বলে ৫১ রান করেন ভেঙ্কটেশ আয়ার এবং স্রেয়াশ আয়ার ২৪ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন।
সানরাইজার্স হায়দরাবাদের বিদায় হবে না। তারা খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। রাজস্থান এবং বেঙ্গালুরুর মধ্যে বিজয়ী দলের মুখোমুখি হবে হায়দরাবাদ।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











