ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৫:০১:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

হিমাচলে ভূমিধস, নিহত বেড়ে ৫০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৯ এএম, ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের হিমাচল প্রদেশে গত দুদিনের ভারী বর্ষণ ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও সাতজন। সোমবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন প্রদেশটির মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক ভিডিও ক্লিপে তিনি জানান, ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টায় উদ্ধার, অনুসন্ধান ও ত্রাণ কর্মসূচি চালু রয়েছে। বিগত দুই দিনের ভারী বর্ষণ ও ভূমিধসের কারণে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

এক টুইটে সুখবিন্দর সিং বলেন, আমরা মান্দি জেলার সাম্বাল, পাদোঁহ গ্রাম থেকে দুঃখজনক সংবাদ পেয়েছি। সেখানে আকস্মিক বন্যায় ৭ জন ভেসে গেছেন। ভয়াবহ এই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টায় উদ্ধার, অনুসন্ধান এবং ত্রাণ কর্মসূচি চালু রয়েছে।

প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, রোববার থেকে বৃষ্টিজনিত দুর্যোগের ঘটনায় কমপক্ষে ৫০ জন মারা গেছেন ও ১৩ জন নিখোঁজ রয়েছেন।

ভারতে বন্যা ও ভূমিধসের কারণে হিমাচল প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে প্রায় ৭ হাজার ২০ দশমিক ২৮ কোটি রুপির সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছে।

সূত্র : এনডিটিভি