ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২২:৪৯:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

হৃত্বিক-আদিত্যকে নিয়ে কিয়ারার বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫২ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বলিউডের গ্রিক গড হিসেবেই পরিচিত হৃত্বিক রোশন। দুই দশক ধরে সকল নারী হৃদয়ে ঝড় তুলে আসছেন এই নায়ক। অন্যদিকে এ জেনারেশনের হিরোদের মধ্যে অন্যতম হচ্ছেন আদিত্য রায় কাপুর।

এবার এই দুই হিরোকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী কিয়ারা আডবানি। নায়িকার ভাষ্যমতে, এ দুই হিরোর তো স্নান না করলেও চলবে। তারা নাকি মারাত্মক ‘রাগেড অ্যান্ড কুল’। বর্তমানে ‘লক্ষ্মী বম্ব’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটিতে অক্ষয়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা।

সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শো ‘নো ফিল্টার নেহা’য় এমন বিস্ফোরক মন্তব্য করেন কিয়ারা। উপস্থাপক নেহা কল্পনায় একটি ভরপুর সিচুয়েশন তৈরি করে দেন তাকে। সেখানে এক পর্যায় তাকে উপস্থাপক প্রশ্ন করেন, এমন একজন সেলিব্রেটির নাম বল যে কখনো স্নান করবে না। ভেবে চিন্তে উত্তরে বলেন, আমরা চাইব না এ দুই জন মানুষ স্নান করুক। তারা যেন রুক্ষ এবং কুল থাকে। আর এ দুই তারকা হলেন রোশন এবং আদিত্য রায় কাপুর।

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সমালোচিত ‘গিলটি’ ছবিতে দেখা গিয়েছে বলি তারকা কিয়ারাকে। লক্ষ্মী বম্ব ছাড়াও ভুলভুলাইয়া টু এবং ইন্দু কি জওয়ানি ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে এ নায়িকার।

-জেডসি