ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২০:১৮:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে অভিনেত্রী সুজাতা

বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৮ পিএম, ২৫ নভেম্বর ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা হার্ট অ্যাটাক করেছেন। তাকে জরুরি ভিত্তিতে রাজধানীর মিরপুর ২ নম্বরে অস্তিত্ব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তাকে সিসিইউতে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা বেশ গুরুতর বলে জানা গেছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ সকালে ম্যাডাম হার্ট অ্যাটাক করে সিসিইউতে ভর্তি হয়েছেন। তাকে দুদিন পর্যবেক্ষণে রাখা হবে। সবাই তার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, সুজাতা কর্মজীবনের শুরুতে মঞ্চ নাটকে অভিনয় করতেন। পরবর্তীতে ওবায়দুল হকের ‘দুই দিগন্ত’ চলচ্চিত্রের মাধ্যম রুপালি পর্দায় অভিনয় শুরু করেন। নারী কেন্দ্রীয় চরিত্রে প্রথম কাজী খালেক পরিচালিত ‘মেঘ ভাঙা রোদ’ চলচ্চিত্রে অভিনয় করেন, তবে ১৯৬৫ সালে ‘রূপবান’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করেন। এই সিনেমার জন্য তিনি ‘রূপবানকন্যা’ খ্যাতি পান।

সুজাতার জনপ্রিয় সিনেমার তালিকায় রয়েছে ‘অবুঝ মন’, ‘অশ্রু দিয়ে লেখা’, ‘এতটুকু আশা’, ‘আয়না’, ‘অবশিষ্ট’, ‘ছুটির ঘণ্টা’, ‘আলোর মিছিল’, ‘গাজী কালু চম্পাবতী’ প্রভৃতি।

-জেডসি