ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৩:৫৭:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

হেডফোন না পেয়ে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১১ পিএম, ২৫ এপ্রিল ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর সদরঘাটে হেডফোন না দেয়ায় মায়ের ওপর অভিমান করে আদিনুর মিয়াজি শ্রেয়া (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। রোববার রাত সাড়ে ১০টায় আইস ফ্যাক্টরি রোডের ডিএম টাওয়ারের ১২ তলায় এ ঘটনা ঘটে।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।

নিহত শ্রেয়া ওই এলাকার সোলেমানের মেয়ে। তার বাবা একটি শিপইয়ার্ডে চাকরি করেন। দুই বোনের মধ্যে শ্রেয়া বড়। সে চট্টগ্রাম নাছিরাবাদ গার্লস স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী ছিল।

শ্রেয়ার আত্মীয় সোহেল বলেন, শ্রেয়া তার মায়ের কাছে হেডফোন চাইলে তিনি দিতে রাজি হননি। এরপর মায়ের ওপর অভিমান করে নিজ রুমে ঢুকে দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।