হেনস্তার অভিযোগে মুখ খুললেন পপ তারকা লিজো
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০২ পিএম, ৫ আগস্ট ২০২৩ শনিবার
পপ তারকা লিজো গত কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে। তবে কোনো ইতিবাচক কারণে নয়, বরং বিভিন্ন ধরনের বিতর্কে নাম জড়ানোর ফলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন হলিউড খ্যাত পপ তারকা।
‘অ্যাবাউট ড্যাম টাইম’ খ্যাত গায়িকার বিরুদ্ধে যৌন ও জাতিগত হিংসার অভিযোগ তুলেছেন তারই দলের তিন সাবেক নৃত্যশিল্পী। শুধু লিজো নন, তার প্রযোজনা সংস্থা ‘বিগ গার্ল বিগ ট্যুরিং’ ও তার নৃত্যশিল্পীদের দলের ক্যাপ্টেন শার্লিন কুইগলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই তিন সাবেক নৃত্যশিল্পী। কাজের জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা, গায়ের রং, ধর্ম, জাতির নিরিখে ভেদাভেদ তৈরি করার মতো অভিযোগ তুলেছেন ওই তিন নৃত্যশিল্পী।
এমনকি নৃত্যশিল্পীদের ওজন বেড়ে যাওয়ার কারণেও তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। নিজের দলেরই সাবেক নৃত্যশিল্পীদের অনেক অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন লিজো।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় একটি লম্বা বিবৃতি লিখে পোস্ট করেন লিজো। সেই বিবৃতিতে পপ তারকার দাবি, তার বিরুদ্ধে ওঠা এ অভিযোগ শুধু মিথ্যাই নয়— বরং একেবারেই অবিশ্বাস্য ও খুবই বেদনাদায়ক।
এ প্রসঙ্গে লিজো লেখেন, গত কয়েকদিন ভীষণ যন্ত্রণার মধ্যে কাটিয়েছি। আমার পেশাদারিত্ব, কাজ করার ধরন ও পেশার প্রতি আমার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি আমার চরিত্র নিয়েও কাটাছেঁড়া করা হয়েছে। আমি সাধারণত এ ধরনের খবরে কান দিই না। তবে এ অভিযোগ সব মাত্রা ছাড়িয়ে গিয়েছে। আমার দলের যে সাবেক কর্মীরা অভিযোগ তুলেছেন, পেশাদারিত্বের অভাবের কারণে দীর্ঘ দিন আগেই তাদের আমার প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত করা হয়েছে।
তিনি আরও লেখেন, আমি শিল্পী হিসেবে আমার পেশা নিয়ে ভীষণ কঠোর। আমি আমার অনুরাগীদের নিরাশ করতে চাই না। তাই হয়তো আমাকে মাঝেমধ্যে কঠিন সিদ্ধান্তও নিতে হয়। তবে আমাকে যে ভাবে এই গোটা গল্পের খলনায়িকা হিসেবে দেখানো হয়েছে, আমি মোটেই তা নই। আমি আমার যৌন অভিরুচি নিয়ে বরাবর জনসমক্ষে কথা বলে এসেছি। আমার কাছে নারীদের সম্মানের থেকে বড় আর কোনো কিছুই নয়।
লিজো তার মানসিক অবস্থার বর্ণনা দিয়ে লেখেন, আমি জানি, প্রতিদিন নিজের চেহারা নিয়ে খারাপ কথা শোনা কাউকে মানসিকভাবে কতটা বিপর্যস্ত করতে পারে। আমার নিজের সেই অভিজ্ঞতা আছে। কারও চেহারার জন্য তাকে সবার সামনে ছোট করা বা তাকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়ার মতো কাজ করার কথা আমি ভাবতেও পারি না। আমি এ গোটা ঘটনায় যথেষ্ট দুঃখ পেয়েছি। তবে আমি নিজের কাজের উপর এর প্রভাব পড়তে দেব না। অনেক লড়াই করে আমি আজ এই জায়গায় এসে পৌঁছেছি। এমন অনর্থক অভিযোগের কারণে আমি সেই জায়গা হারাব না।
২০২১ সাল থেকে শুরু করে ২০২৩ সালের মধ্যে ঘটে যাওয়া একাধিক ঘটনার উল্লেখ রয়েছে লিজোর বিরুদ্ধে দায়ের করা ৪৪ পাতায় অভিযোগনামায়। তারকার দলের ওই তিন সাবেক নৃত্যশিল্পীর অভিযোগ, সম্প্রতি ওজন বেড়ে যাওয়ায় এক নৃত্যশিল্পীকে নাকি যথেচ্ছ অপমান করেছিলেন পপ তারকা। শুধু তাই-ই নয়, তাকে নাকি শেষমেশ দল থেকে বহিষ্কার পর্যন্ত করে দেওয়ার সিদ্ধান্তও নেন লিজো।
এ ছাড়া লিজোর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগও করেছেন নৃত্যশিল্পীরা। তাদের মধ্যে এক জনের অভিযোগ, অ্যামস্টারডামের একটি ক্লাবে একজন বিবস্ত্র নৃত্যশিল্পীকে ছোঁয়ার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করেছিলেন তিনি।
এমনকি নৃত্যশিল্পীদের বিরুদ্ধে কাজের সময় মদ্যপান করার মিথ্যা অভিযোগও করেছেন লিজো, দাবি অভিযোগকারীদের। মিথ্যা অভিযোগ করার পর নিষ্ঠুরভাবে তাদের ১২ ঘণ্টা ধরে মহড়া দিতেও নাকি বাধ্য করেছেন পপ তারকা। লিজোর বিরুদ্ধে ওই তিন নৃত্যশিল্পীর তোলা অভিযোগকে সমর্থন জানিয়েছেন তারই দলের আর এক নৃত্যশিল্পী।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ







