হোম কোয়ারেন্টিন অমান্য করায় সাতজনকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৭ পিএম, ২১ মার্চ ২০২০ শনিবার
হোম কোয়ারেন্টিন অমান্য করায় সাতজনকে জরিমানা
ঝালকাঠি ও নোয়াখালীতে শুক্রবার হোম কোয়ারেন্টিনের নির্দেশ অমান্য করায় বিদেশ ফেরত মোট সাতজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বাসস-এর ঝালকাঠি সংবাদদাতা জানান, জেলার রাজাপুর উপজেলায় হোম কোয়ারেন্টিনের নির্দেশ অমান্য করায় বিদেশ ফেরত তিনব্যক্তিকে আজ জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোহাগ হাওলাদার এ জরিমানা করেন। জরিমানা আদায়করা তিনব্যক্তি সম্প্রতি সৌদি আরব, ওমান ও নেদারল্যান্ডস থেকে দেশে এসেছেন।
এদিকে, ঝাালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী জানিয়েছেন, বিদেশ ফেরত কেউ হোম কোয়ারেন্টিনের নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাসস-এর নোয়াখালী সংবাদদাতা জানান, হোম কোয়ারেন্টিনের নির্দেশ অমান্য করায় চাটখিল ও কোম্পানীগঞ্জ উপজেলায় চার প্রবাসীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। চাটখিল উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক দিদারুল আলম এবং কোম্পানীগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা এসব জরিমানা করেন।
চাটখিল উপজেলায় হোম কোয়ারেন্টিন অমান্য করায় মালদ্বীপ প্রবাসী মো. ফয়সাল হোসেনকে পাঁচহাজার টাকা ও মালয়েশিয়া প্রবাসী মো. সুমনকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। অন্যদিকে, কোম্পানীগঞ্জ উপজেলায় সৌদি আরব প্রবাসী মো. দেলোয়ার হোসেনকে ২০ হাজার টাকা এবং দুবাই প্রবাসী মো. ওবায়দুল হককে ১০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।
- কুমিল্লা শহরে রানীর দিঘির পারে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা











