হোম কোয়ারেন্টিনে অপূর্ব ও মেহজাবিন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
‘প্রাণ প্রিয়’ নাটকের দৃশ্যে অপূর্ব ও মেহজাবিন চৌধুরী। পুরোনো ছবি
সময়ের জনপ্রিয় দুই তারকা অপূর্ব ও মেহজাবিন চৌধুরী হোম কোয়ারেন্টিনে রয়েছেন। করোনার কারণে দীর্ঘ সময় ঘরবন্দী ছিলেন তারা। গত মঙ্গলবার থেকে ফিরেছেন শুটিংয়ে।
তবে অপূর্ব-মেহজাবিন আগেই ঘোষণা দিয়েছিলেন, প্রথম কাজে পুরো টিম করোনা পরীক্ষা করে নামবে। সে কথা মতোই করোনা নেগেটিভ নিয়ে ২২ জনের দল শুটিংয়ে নামেন। কিন্তু দ্বিতীয়বারের পরীক্ষায় শুটিং ইউনিটের দু’জনের কোভিট-১৯ পজিটিভ আসে। তাই শুটিং বন্ধ করে পরিচালক, অভিনয়শিল্পী অপূর্ব, মেহজাবিনসহ শুটিং সংশ্লিষ্ট সবাই হোম কোয়ারেন্টিনে চলে গেছেন। ঘটনাটি ঘটেছে নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের ‘প্রাণ প্রিয়’ নাটকের শুটিং সেটে।
নির্মাতা বলেন, ‘আমরা মানবিক কারণেই ওই দু’জনের নাম প্রকাশ করতে চাইছি না। আমরা পুরো টিম করোনা পরীক্ষার করে এরপর শুটিংয়ে নেমেছি। প্রথম দিন সন্ধ্যায় শুটিংয়ে দুজন সদস্য সামান্য অসুস্থবোধ করলে ইউনিটের দায়িত্বে তাদের দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষা করানো হয়। বুধবার দুজনের ফলাফল পজিটিভ আসে।’
মিজানুর রহমান আরিয়ান আরও বলেন, ‘নাটকের আর মাত্র দুটি দৃশ্যের শুটিং বাকি ছিল। শুটিংয়ের দ্বিতীয় দিনও সারাদিন দুজন বেশ ভালোই ছিলেন। সন্ধ্যায় কোভিট-১৯ পজিটিভ জানার পরপরই আমরা শুটিং বন্ধ করে দেই।’
তিনি আরও বলেন, ‘ইউনিটের দায়িত্বে তাদের দুজনকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। পাশাপাশি শুটিং সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকার অনুরোধ করেছেন নাটকটির প্রযোজক।’
মেহজাবিন চৌধুরী বলেন, ‘প্রায় ১২২ দিন পর শুটিংয়ে ফিরেছি। সব নিয়ম মেনেই শুটিংয়ে নেমেছি। পুরো টিমের সদস্যদের করোনা পরীক্ষা করেই শুটিং শুরু করেছিলাম। প্রথম ও দ্বিতীয় দিন বেশ ভালোই শুটিং করেছি।’
তিনি বলেন, ‘এ সময় কারও কোনো লক্ষণ বোঝা যায়নি। দুজন করোনায় আক্রন্ত জানার পর শুটিং বন্ধ করে দেয়া হয়। বুধবার সন্ধ্যার পর থেকেই বাসায় আলাদা আছি। কাল বা পরশু আরেকবার করোনা পরীক্ষা করাব।’
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











