হোমওয়ার্কের না করায় বকা, এতিমখানায় যাওয়ার আবদার শিশুর
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৪ পিএম, ১৬ আগস্ট ২০২৩ বুধবার
বাড়ি থেকে চলে আসা শিশুটিকে বোঝাচ্ছেন এক পুলিশ কর্মকর্তা। ছবি : সংগৃহীত
স্কুল থেকে দেওয়া বাড়ির কাজ করেনি চীনের ১০ বছরের এক শিশু। এতে ক্ষিপ্ত হয়ে বকা দেন মা। রাগ করে স্থানীয় পুলিশ স্টেশনে চলে যায় সেই শিশু।
সেখানে মা-বাবার নামে অভিযোগ করার পাশাপাশি তাকে এতিমখানায় পাঠিয়ে দেওয়ার অনুরোধ করে ছেলেটি। চীনা গণমাধ্যম সহু ডট কম এ তথ্য নিশ্চিত করে জানায় চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে চীনা পুলিশ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করেছে।
চীনের চংকিংয়ে ঘটে এ আশ্চর্য ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায় একটা ছোট ছেলে রাগে ফুঁসতে ফুঁসতে ইউবেইয়ের হোয়েশিং পুলিশ স্টেশনে হাজির হয়েছে। সেখানে দুজন পুলিশ সদস্য তার সঙ্গে কথা বলে। দশ বছরের ছেলেটি এ সময় পুলিশ সদস্যদের জানায় হোমওয়ার্ক না করায় তাঁর মা তাকে বকা দিয়েছেন। কাজেই বাড়ি ছেড়ে এখানে চলে এসেছে সে। এখন এতিমখানায় যেতে চায় সে। তাঁকে সেখানে পাঠিয়ে দেওয়ার অনুরোধ করে ছেলেটি।
তবে পুলিশ সদস্যরা ছেলেটিকে শান্তভাবে বোঝালে একপর্যায়ে পরিবারের সদস্যদের ফোন নম্বর দেয় সে। একজন পুলিশ তাঁর মাকে ফোন দিলে স্কুলের হোমওয়ার্ক না করায় বকা দেওয়ার কথা নিশ্চিত করেন তিনি। তবে ভদ্রমহিলা কল্পনাও করেননি এ জন্য এতিমখানায় যেতে বাড়ি থেকে পালিয়ে যাবে সে।
‘আমার মা বাড়ির কাজ না করায় প্রতিদিন বকা দেয় আমাকে। এর বদলে বরং আমি এতিমখানায় যেতে চাই।’ বলে দশ বছরের ছেলেটি।
যা হোক, বুঝিয়ে-শুনিয়ে ছেলেটিকে কিছুটা শান্ত করার পর পুলিশ তার বাবাকে ফোন দেয় তাকে নিয়ে যাওয়ার জন্য। যদিও ছেলেটি বাড়িতে যেতে মোটেই আগ্রহী ছিল না, পুলিশ সদস্যরা তাকে বোঝাতে সক্ষম হন এতিমখানার চেয়ে বাড়িতে ফিরে যাওয়াটা অনেক ভালো হবে।
গত সপ্তাহে এই খবর ও সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে কেউ কেউ একে বর্তমান সময়ের অলস শিশুদের আচরণের একটি উদাহরন হিসেবে উল্লেখ করেন। অনেকে আবার পুলিশ যেভাবে বুঝিয়ে-শুনিয়ে ছেলেটিকে শান্ত করে এবং সমস্যাটার সমাধান করে তার প্রশংসা করেন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






