ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৫:০৮:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

হোসেনপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আপডেট: ০৬:৫৫ পিএম, ৯ জুন ২০১৫ মঙ্গলবার

Kishoregonj_sm_699880124স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে লাভলী আক্তার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের বিলচাতল গ্রামে এ ঘটনা ঘটে। লাভলী আক্তার উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাদখলা গ্রামের খোকন মিয়ার মেয়ে। এলাকাবাসী জানান,  আট মাস আগে উপজেলার পুমদী ইউনিয়নের বিলচাতল গ্রামের মাহবুব মিয়ার সঙ্গে লাভলী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে দু’জনের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এর জের ধরে সন্ধ্যার পর স্থানীয়রা মাহবুব মিয়ার বাড়িতে কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে লাভলীর মৃতদেহ পড়ে আছে। পরে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাভলীকে হত্যা করা হয়েছে। তবে, ময়নাতদন্তের পরে জানা যাবে প্রকৃত ঘটনা। এ ঘটনার পর থেকে লাভলীর স্বামী পলাতক। ১০.০৬.২০১৫