হয়তো এবারো এন্ড্রুর কেকের জন্য অপেক্ষা করব: রুনা লায়লা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ৭ জুলাই ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
এন্ড্রু কিশোর আমাদের মাঝে নেই, তার না থাকা নিয়ে আমাকে কিছু বলতে হবে, তা কখনও কল্পনাও করিনি। একসঙ্গে কত গান করেছি আমরা! কত গান তার জনপ্রিয় হয়েছে তা বলে প্রকাশ করার ভাষা নেই। এন্ড্রু কম কথা বলত, কাজ করত পুরো মনোযোগ দিয়ে।
বিশেষ করে রেকর্ডিংয়ের ক্ষেত্রে সে ছিল খুবই মনোযোগী। তার সঙ্গে রেকর্ডিং করতে গিয়ে দেখেছি সে কতটা ডেডিকেটেড ছিল কাজের প্রতি! এই ডেডিকেশনই (সাধনা) তাকে প্লেব্যাক সম্রাট হিসেবে খ্যাতি এনে দিয়েছে। তার সঙ্গে সিনেমার গান অনেক করেছি। কিন্তু একটি বিষয় জেনে অনেকেই অবাক হবেন, আমাদের একসঙ্গে স্টেজ শো ছিল খুব কম। সর্বশেষ সুইডেনে এক যুগ আগে একটা শো করেছিলাম আমরা।
আমি মূলত একাই শো করি, সে জন্যই হয়তো এমন। একসঙ্গে শো না করা হলেও তার সঙ্গে আমার যোগাযোগ প্রায়ই হতো। তার একটা কাজ আমার খুব ভালো লাগত; সুস্থ থাকার সময়গুলোতে প্রতি ক্রিসমাসে সে আমার বাসায় কেক পাঠাত। এটা সত্যিই ভালো লাগার একটি বিষয় ছিল। কখনও সে এ কাজটা মিস করত না। কষ্ট হচ্ছে খুব, সে আমাদের মাঝে আর নেই। জানি না আমিও কবে চলে যাই। আগামী ক্রিসমাস পর্যন্ত যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে সে দিনটিতে তাকে খুব বেশি মিস করব। হয়তো মনের অজান্তে তার কেকের জন্য অপেক্ষাও করব।
তার শেষ দিনগুলোতে নিয়মিতই খোঁজ নিতাম। শেষ অবস্থাটা জানতাম। সে আর ফিরবে না, কিন্তু এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এন্ড্রু নেই। যার সঙ্গে এত এত কাজ করেছি, তার চলে যাওয়া কত কষ্টের তা বলে বোঝাতে পারব না। এটুকুই বলতে চাই, এন্ড্রু ওপারে ভালো থাকুক, শান্তিতে থাকুক।
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











