ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১০:৩৯:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

১০ কিলোমিটার হেঁটে দৌলতদিয়া ফেরি পার হচ্ছে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ৮ মে ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঈদ শেষে ঢাকাসহ বিভিন্ন জেলায় ফিরতে ২১ জেলা থেকে আসা হাজার হাজার বাস ও যাত্রীরা দীর্ঘ যানজটের কারণে মহাসড়কে ১৮ ঘন্টা অপেক্ষা করেও নাগাল পাচ্ছেন না ফেরির।

যানজটে আটকে ছোট যানবাহন চলাচল করতে না পারায় যাত্রীরা ১০ থেকে ১২ কিলোমিটার পথ পায়ে হেঁটে যাচ্ছেন লঞ্চ ও ফেরি ঘাটে।

রোববার সকাল থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার ছাড়িয়ে ১০ কিলোমিটার পর্যন্ত যানবাহনের দীর্ঘ যানজট দেখা গেছে। একইসাথে লঞ্চ ও ফেরি ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে।

বর্তমানে ৪টি ফেরি ঘাট, ১৯টি ফেরি ও ২২টি লঞ্চ দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঝুঁকি নিয়ে চলতে দেখা গেছে লঞ্চগুলোকে।


ঈদের আগে ও পরে দৌলতদিয়া ঘাট এলাকায় দ্বায়িত্বে থাকা ফরিদপুর র‌্যাব ক্যাম্পের ডিএডি মোঃ রফিকুল ইসলাম বলেন, ঈদের পর যে কয়দিন কর্মমুখী মানুষ চলাচল করবেন সে কয়দিন তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করার দ্বায়িত্বে থাকবেন।