ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১২:৫৯:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি

১০ কোটি টাকার চেক পেলো মহিলা ক্রীড়া সংস্থা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৫ এএম, ১৯ মে ২০২২ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর দেয়া ১০ কোটি টাকার বিশেষ বরাদ্দের চেক বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার কাছে হস্তান্তর করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। 

বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে মহিলা ক্রীড়া সংস্থার পক্ষে চেকটি গ্রহণ করেন সংস্থার সভানেত্রী ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি এমপি। যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,  দেশের নারী ক্রীড়াঙ্গনের জন্য আজ একটি অবিস্মরণীয় দিন। আমাদের নারী ও ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী দেশের নারী ক্রীড়াবিদদের উন্নয়নে ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথমবারের মতো ১০ কোটি টাকার বিশেষ বরাদ্দ প্রদান করেছেন। আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন আরো এগিয়ে যাবে।