১০ বছর পূর্ণ করল অ্যান্ড্রয়েড
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০৯:২৭ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার
বর্তমান যুগে প্রায় ৯০ শতাংশ মানুষই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন।এটি বিশ্বের সবথেকে জনপ্রিয় মোবাইল প্লাটফর্ম। অ্যাপল ছাড়া আর যে কোনও স্মার্ট ফোনই অ্যান্ড্রয়েডে চলে। এটি একটি লিনাক্স বেসড অপারেটিংসিস্টেম। দেখতে দেখতে অ্যান্ড্রয়েডের ১০ বছর পূরণ হয়ে গেল। দেখে নেওয়া যাক এই ভার্সানগুলি সম্বন্ধে কিছু তথ্য।
অ্যান্ড্রয়েডের সর্বপ্রথম ভার্সান অ্যান্ড্রয়েড ১.০। এটি ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর প্রথম বাজারে এসেছিল। এর পরের বছর ৯ ফেব্রুয়ারি আসে অ্যান্ড্রয়েড১.১। দু’মাসের মধ্যে আসে অ্যান্ড্রয়েড১.৫কাপকেক। এটি সম্পূর্ণভাবে লিনাক্স কার্নেল ২.৬.২৭ ভার্সানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এই প্রথম অ্যান্ড্রয়েডে ব্যবহার হল কোডনেম।
সেই বছরেরই ১৫ সেপ্টেম্বর বাজারে আসে অ্যান্ড্রয়েড১.৬ ডোনাট। এটি পুরোপুরি লিনাক্স কার্নেল ২.৬.২৯ ভার্সানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। মাস খানেকের মধ্যে আসে অ্যান্ড্রয়েড ২.০ এক্লেয়ার।
পরের বছর ২০ মে বাজারে আসে অ্যান্ড্রয়েড ২.০ ফ্রও। এই ভারসানটি নির্মিত হয়েছিল লিনাক্স কার্নেল ২.৬.২৯ ভারসানের উপর ভিত্তি করে। ওই বছরই বাজারে আসে অ্যান্ড্রয়েড২.৩/ ২.৩.৭ জিঞ্জার ব্রেড। এটি তৈরি হয়েছিল লিনাক্স কার্নেল ২.৬.৩৫ ভার্সানের উপর ভিত্তি করে।
পরের বছর ২২ ফেব্রুয়ারি আসে অ্যান্ড্রয়েড৩.০/৩.২ হনিকম্ব। এটি নির্মাণ করা হয়েছিল লিনাক্স কার্নেল ২.৬.৩৬ ভারসানের উপর ভিত্তি করে। প্রথম ডিভাইস যাতে এই ভার্সানটি ব্যবহার করা হয়েছিল, সেটি ছিল মোটরোলা ক্সুম ট্যাবলেট। এই ট্যাবলেটটি ২৪ ফেব্রুয়ারি ২০১১তে লঞ্চকরেছিল। আট মাসের মধ্যে ফের চমক। বাজারে আসে অ্যান্ড্রয়েড৪.০ আইসক্রিম স্যান্ডউইচ।
২০১২ সালের ২৭ জুন আসে অ্যান্ড্রয়েড৪.১ জেলি বিন। এটি লিনাক্স কার্নেল ৩.০.৩১ ভার্সানের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। অ্যান্ড্রয়েড৪.১ জেলি বিন ভার্সানের প্রথম ডিভাইস ছিল নেক্সাস ৭ ট্যাবলেট। এই ট্যাবলেট আসে ১৩ জুলাই, ২০১২।
অ্যান্ড্রয়েড৪.৪ কিটক্যাট ভার্সানটি বাজারে এসেছিল ২০১৩ সালের ৩ সেপ্টেম্বর। এই ভার্সানটি এমনভাবে তৈরি করা হয়েছিল, যাতে এটি প্রচুর স্মার্ট ফোনে খুব ভালভাবে চলতে পারে।
এর এক বছরেরও বেশি পরে বাজারে আসে অ্যান্ড্রয়েড ৫.০/৫.১ ললিপপ। পরের বছর ২৮ মে আসে অ্যান্ড্রয়েড৬.০ মার্শমেলো। ২০১৬ সেপ্টেম্বরে আসে অ্যান্ড্রয়েড৭.০ নোগাট।
অ্যান্ড্রয়েড ওরিও ভার্সানটি বাজারে এসেছিল ২০১৭ সালের ২১ অগস্ট। অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সান ৯.০ পাইমুক্তি পেয়েছে চলতি বছরের ৬অগস্ট। এই ভার্সানটি আপাতত গুগল পিক্সেল ফোনেই উপলব্ধ।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

