১০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে ফেসবুক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:২২ পিএম, ১৬ অক্টোবর ২০১৭ সোমবার
তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকার ও ফেসবুকের যৌথ উদ্যোগে ১০ হাজার তরুণ-তরুণী ও উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিংয়ের উপর ছয় মাস প্রশিক্ষণ দেওয়া হবে। আশা করি এ উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে। সোমবার (০৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্প থেকে আইটি প্রশিক্ষণপ্রাপ্ত ১০ হাজার তরুণ-তরুণী ও উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিংয়ের উপর ছয় মাস প্রশিক্ষণ দেবে ফেসবুকের ‘বুস্ট ইউর বিজনেস’ প্রোগ্রাম।
প্রতিমন্ত্রী পলক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) পারস্পরিক যোগাযোগ সৃষ্টির পাশাপাশি পণ্যের বিপণনে নতুন মাত্রা যোগ করেছে। ফলে মাধ্যমটি হয়ে উঠেছে ভার্চুয়াল বাজার। দিন দিন ফেসবুকে কর্মসংস্থানের সুযোগ প্রসারিত হচ্ছে ও উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, আমরা সব শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে কাজ করছি। আইসিটি ডিভিশন ও ফেসবুকের ‘বুস্ট ইউর বিজনেস’ দেশে উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানেরর নতুন সুযোগ সৃষ্টি হবে।
এ সময় তিনি আগামী ১৯ অক্টোবর অনলাইন প্লাটফর্ম ‘পেপাল’ বাংলাদেশে উন্মোচন করা হবে বলেও জানান।
ফেসবুকের দক্ষিণ এশিয়ার পলিসি প্রোগ্রামের প্রধান রিতেশ মেহতা বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অর্থনীতির মেরুদণ্ড। কর্মসংস্থান সৃষ্টিতে এ খাতে বিশাল সম্ভাবনা রয়েছে। ফেসবুক বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দেশ-বিদেশের বাজারে প্রবেশাধিকারে সহযোগিতা করবে।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিসিসি’র নির্বাহী পরিচালক স্বপন কুমার, এলআইসিটি প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, এলআইসিটি’র কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ প্রমুখ।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






