১২ হাজার মানুষকে মেডিকেল সেবা দিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ৩০ আগস্ট ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যাদুর্গত এলাকায় মেডিকেল টিম পাঠিয়ে গত ২৬ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত ১২ হাজারের বেশি মানুষকে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে প্লাটফর্মটির মিডিয়া উইংয়ের সমন্বয়ক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আমরা ত্রাণ সহায়তার পাশাপাশি চিকিৎসা সেবাও পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এরই ধারাবাহিকতায় আমরা বিশেষজ্ঞ ডাক্তার, প্যারা মেডিকস, নার্স এবং স্বেচ্ছাসেবীদের নিয়ে টিম গঠন করে বন্যা দুর্গত এলাকায় প্রেরণ করি।
বন্যাদুর্গত অঞ্চলে ডাক্তারদের টিম প্রেরণের পূর্বে আমরা ২৪ আগস্ট প্রায় দুই শতাধিক ডাক্তার, প্যারা মেডিকস এবং নার্সের উপস্থিতিতে একটি জরুরি সভার আহবান করি এবং উক্ত সভা থেকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় কিছু সিদ্ধান্ত গৃহীত হয় এবং তার আলোকে ঐ অঞ্চল গুলোতে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
যেহেতু বন্যা দুর্গত এলাকাগুলোতে চিকিৎসা সেবা ভেঙে পড়েছিল সেহেতু আমরা সর্বপ্রথম আক্রান্ত এলাকায় দ্রুত পৌঁছানো যায় এমন জায়গায় ফিল্ড হসপিটাল স্থাপনের সিদ্ধান্ত নেই। আমরা বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত টিম কে দিয়ে ২৫ আগস্ট রাতে ফেনীতে ৩০ সদস্যের একটি দল প্রেরণ করার মাধ্যমে আমাদের প্রথম ফিল্ড হসপিটাল ফেনীর ফালাহিয়া মাদ্রাসায় স্থাপন করি। সেখান থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে ভ্রাম্যমাণ টিম নিয়ে দুর্গত এলাকাগুলোতে চিকিৎসা সেবা পৌঁছে দেয়া হয়। ফেনীতে প্রায় ২৬ টি আলাদা স্থানে বিভিন্ন উপদলে ভাগ হয়ে মেডিকেল ক্যাম্পেইন করা হয়।
২৬ আগস্ট ৫২ সদস্যের দুটি টিম কুমিল্লা এবং নোয়াখালীর বন্যাদুর্গত এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ফিল্ড হসপিটাল স্থাপনের জন্য প্রেরণ করা হয়। ফেনীর মতো এই দুটি জেলায় ফিল্ড হসপিটাল তৈরির কথা থাকলেও প্রশাসনের অসহযোগিতায় তা সম্ভব হয়নি। তবে ভ্রাম্যমাণ টিম বন্যাদুর্গত এলাকায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার কাজ করে। নোয়াখালীতে ১০টি এবং কুমিল্লার চৌদ্দগ্রাম ও বুড়িচংয়ে বিভিন্ন স্থানে ক্যাম্পেইনিং করা হয়। এই প্রক্রিয়ায় প্রায় ১২ হাজারের বেশি মানুষকে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ সেবা দেওয়া হয়।
বুধবার ২২ সদস্যের একটি টিম লক্ষ্মীপুর ফিল্ড হসপিটাল স্থাপনের জন্য প্রেরণ করা হয়েছে, যারা এরইমধ্যে কাজ শুরু করেছে। অতিদ্রুত আরেকটি টিম খাগড়াছড়ির বন্যাদুর্গত এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জন্য পাঠানো হবে।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











