১৩ সেকেন্ডে চুরি হওয়া নবজাতক ৩০ ঘণ্টায় উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ইপিজেডের একটি ক্লিনিক থেকে চুরি হওয়া সদ্য নবজাতককে ৩০ ঘণ্টার অভিযানে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) ভোরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি বাসা থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম পুলিশের উপ কমিশনার(বন্দর) শাকিলা ফারজানা।
তিনি জানান, আনোয়ারা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। চুরির সঙ্গে জড়িত মাতৃসদনের এক কর্মচারীকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আটক করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে নবজাতকটিকে উদ্ধার এবং আরও দুই জনকে আটক করা হয়েছে।
এর আগে রোববার বিকেল তিনটার দিকে চট্টগ্রামের ইপিজেডের মমতা মাতৃসদনে নবজাতকটি চুরি হয়ে যায়। ওই নবজাতক চট্টগ্রামের আনোয়ারার শহিদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান। শুক্রবার (২৬ আগস্ট) রাতে বাচ্চাটির জন্ম হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্স পরিচয়ে এসে টিকা দেয়ার নাম করে বাচ্চাটি চুরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাচ্চার মা-বাবা।
ভুক্তভোগীর স্বজনরা জানান, ২৭ আগস্ট সকাল দশটায় মমতা মাতৃসদনে ভর্তি হন গর্ভবতী তাসমিন আক্তার। দুপুর একটার দিকে সিজার অপারেশনের মাধ্যমে ছেলে বাচ্চার জন্ম হয়। রোববার বিকাল ৩টার দিকে মেডিকেলের নার্স পরিচয়ে এক মহিলা এসে বাচ্চাকে টিকা দেয়ার কথা বলে ক্লিনিকের তিনতলা থেকে বাচ্চাসহ বাচ্চার নানীকে ক্লিনিকের নিচে নিয়ে আসেন।
টিকা দেয়ার রুমে ঢুকার আগে বাচ্চার নানীকে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র আনতে উপরে পাঠান নার্স পরিচয়ধারী ওই নারী। নানী হাসপাতালের তিনতলায় যাওয়ার সুযোগে ১৩ সেকেন্ডেই বাচ্চাটি চুরি করে নিয়ে যান নার্স পরিচয়ধারী নারী। এরপর অনেক খোঁজাখুজির পর সন্ধ্যার দিকে নিশ্চিত হওয়া যায় নার্স পরিচয়ে নবজাতকটি চুরি হয়েছে।
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- কারাবাও কাপ: চেলসিকে ফের হারিয়ে ফাইনালে আর্সেনাল
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- প্রধানমন্ত্রী পদে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- পবিত্র শবে বরাত আজ
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু





