১৪ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৪ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর শুরু হয় ২০০৯ সাল থেকে। প্রথম দুই আসরে ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি নিউজিল্যান্ডের। প্রায় ১৪ বছর পর আবারও ফাইনালের টিকিট পেয়েছে কিউই মেয়েরা। চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়েছে তারা।
শুক্রবার (১৮ অক্টোবর) আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ১২৯ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। এতে ৮ রানের জয় পায় নিউজিল্যান্ড।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১২ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার কিয়ানা জোসেফ। এদিন ইনিংস বড় করতে পারেননি শেমাইন ক্যাম্পবেলও। মাত্র ৩ রান করে আউট হন এই ক্যারিবিয়ান অধিনায়ক।
এরপর ২১ বলে ১৫ রান করে ফেরেন আরেক ওপেনার হেইলি ম্যাথিউস। কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন ডিয়েন্ড্রা ডটিন। আলিয়া অ্যালেইন ৪ রান করে আউট হলে ২২ বলে ৩৩ রান করে তাকে সঙ্গ দেন ডিয়েন্ড্রা ডটিন।
শেষ দিকে লড়াই জমিয়ে তোলেন আফি ফ্লেচার এবং জাইদা জেমস। জয়ের জন্য ৬ বলে ১৫ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। প্রথম বলে বাউন্ডারি মেরে ফ্লেচার আশা জাগালেও, তৃতীয় বলে জেমস বোল্ড আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় ক্যারিবিয়ানরা।
ফ্লেচারের অপরাজিত ১৭ রানে ভর করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। এতে ৮ রানের জয় পায় নিউজিল্যান্ড।
কিউইদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন ইডেন কারসন। এ ছাড়া অ্যামেলিয়া কের দুটি, সুজি বেটস, লিয়া তাহুহু, ও ফ্রান জোনাস একটি করে উইকেট নেন।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে দুর্দান্ত শুরু করে দুই কিউই ওপেনার। দুজনের ব্যাট থেকে আসে ৪৮ রান। ২৮ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন সুজি বেটস।
এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অ্যামেলিয়া কের। ১১ বলে ৭ রান করে আউট হন তিনি। ৩১ বলে ৩৩ রান করে তাকে সঙ্গ দেন ওপেনার জর্জিয়া প্লামার।
এরপর ব্রুক হ্যালিডে (১৮), সোফি ডিভাইন (১২), ম্যাডি গ্রিন (৩) এবং রোজমেরি মাইর ২ রানে আউট হলে ছন্দ হারায় নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত লিয়া তাহুহুর ৬ রান এবং ইসাবেলা গেজের অপরাজিত ২০ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১২৮ রানের লড়াকু পুঁজি পায় নিউজিল্যান্ড।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





