১৪ বছরের বড় প্রেমিকে সমস্যা নেই অনন্যার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩২ পিএম, ৪ আগস্ট ২০২৩ শুক্রবার
প্রেমিক তার চেয়ে বয়সে ১৪ বছরের বড়। কিন্তু এতে কোনো সমস্যা দেখছেন না বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তার ভাষ্য, এসব মোটেই আজকের ঘটনা নয়। অনেক দিন ধরেই হয়ে আসছে। কারো চোখে খারাপ না লাগলেই হলো।’
কিন্তু কে তার প্রেমিক? কাকে নিয়ে এমন বক্তব্য অনন্যার? না, তিনি অভিনেত্রীর সত্যিকারের প্রেমিক নন। পর্দার প্রেমিক। নাম আয়ুষ্মান খুরানা। বলিউডের এই অভিনেতার সঙ্গেই নতুন সিনেমায় দেখা যাবে অনন্যাকে।
ছবির নাম ‘ড্রিম গার্ল ২’। যেখানে জুটি বেঁধেছেন দু’জনে। আয়ুষ্মান বয়সে অনন্যার চেয়ে ১৪ বছরের বড়। কিন্তু সেটি কি বড়ই বেমানান? সম্প্রতি সংবাদমাধ্যমের এমন প্রশ্নেরই উত্তর দিয়েছেন নায়িকা।
তার বক্তব্য, এটি খুব বেমানান কিছু নয়। বর্তমানেই হচ্ছে এমনও নয়। এটি অনেক আগে থেকেই হয়ে আসছে। অনন্যার কথায়, ‘নায়ক-নায়িকাদের বয়সের পার্থক্য ছিল বহু আগে থেকেই। যদি এতে দর্শকের অসুবিধা না হয়, তাদের চোখে না লাগে, তাহলে কোনো সমস্যা নেই। মানুষ যখন সিনেমা দেখেন, তখন তারা এই বয়সের পার্থক্য নিয়ে খুব বেশি মাথা ঘামান না।’
আয়ুষ্মেনার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘শ্যুটিংয়ের সময়টা দারুণ কেটেছে। আয়ুষ্মানের সঙ্গে কাজের অভিজ্ঞতা দুর্দান্ত। পূজাকে অসাধারণ লেগেছে।’
জানিয়ে রাখা ভালো, আয়ুষ্মান এই ছবিতে মহিলার চরিত্রে অভিনয় করেছেন। সেই চরিত্রের নামই পূজা। কিন্তু তার সেই অভিনয়ের ক্ষেত্রে অনন্যা কোনো পরামর্শ দেননি বলেও জানিয়েছেন। নায়িকা বললেন, ‘কোনো পরামর্শ তো দেইনি, বরং ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতাম। আর ওর থেকেই শিখতাম।’
শিগগিরই মুক্তি পেতে চলেছে আয়ুষ্মান আর অনন্যার ‘ড্রিম গার্ল ২’। এর আগে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘ড্রিম গার্ল’। এটি সেই ছবিরই সিক্যুয়েল। এই ছবিতে এই দুই তারকা ছাড়াও আছেন পরেশ রাওয়াল, বিজয় রাজের মতো শিল্পীরা।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










