ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ০:৪৩:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

১৫ বছরের দাম্পত্যের ইতি টানলেন আমির-কিরণ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০০ পিএম, ৩ জুলাই ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন বলিউডের জনপ্রিয় নায়ক আমির খান এবং কিরণ রাও। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারকা দম্পতি। শনিবার সকালে দু’জনেই নেটমাধ্যমে একটি বিবৃতি জারি করে জানিয়েছেন সে কথা।

তারা লিখেছেন, ‘এই ১৫ বছরের সুন্দর সফরে আমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালোবাসা ও শ্রদ্ধার মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে। এ বার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং পরিবারের সদস্য হিসেবে।’

বিচ্ছেদের পরিকল্পনার কথা জানিয়ে আমির ও কিরণ বলেন, আমরা বেশ কিছু দিন ধরেই বিচ্ছেদের পরিকল্পনা করছিলাম। অবশেষে এখন সিদ্ধান্তটিকে বাস্তবে রূপ দেওয়ায় স্বাচ্ছন্দ্যবোধ করছি। আলাদা হয়ে গেলেও আমরা আজাদের (সন্তান) জন্য একনিষ্ঠ বাবা-মা হয়ে থাকব। সে আমাদের দু’জনের কাছেই বেড়ে উঠবে।’

আমির খান ও কিরণ রাও তাদের ব্যক্তিগত সম্পর্কের বাইরেও কাজ করেছেন। কিরণের প্রযোজনায় আমির অভিনয় করেছেন, আবার তারা একসঙ্গে একটি সংস্থাও পরিচালনা করে আসছিলেন। ভবিষ্যতে তাদের এই কর্মযজ্ঞ কীভাবে চলবে, তাও জানিয়ে দিয়েছেন আমির-কিরণ। তারা বলেন, ‘আমরা যৌথভাবে সিনেমা, পানি ফাউন্ডেশন এবং অন্যান্য প্রোজেক্টেও কাজ করে যাবো।’

পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে তারা বলেন, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সম্পর্কের এই বিবর্তনকে সমর্থন এবং বোঝার জন্য। আপনাদের সমর্থন ছাড়া আমরা এই সিদ্ধান্ত নিতে পারতাম না। সকল শুভাকাঙ্খীর প্রতি আমাদের আহ্বান, আমাদের জন্য দোয়া করবেন। সেই সঙ্গে এই বিচ্ছেদকে আমাদের সম্পর্কের ইতি না ভেবে নতুন একটি সূচনা ভাববেন বলে আশা রাখি।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা


-জেডসি