ঢাকা, মঙ্গলবার ০৩, ফেব্রুয়ারি ২০২৬ ৯:২৯:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়

১৬ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১১ পিএম, ৯ মে ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাইপলাইন স্থানান্তরের জন্য আজ মঙ্গলবার (৯ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে কম থাকবে।

সোমবার (৮ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইন স্থানান্তরের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা খিলক্ষেত, জোয়ারসাহারা, নামাপাড়া, বারিধারা, গুলশান ও বসুন্ধরাসহ আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

একইসময় কুড়িল বিশ্বরোড সংলগ্ন দুটি সিএনজি স্টেশন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র দূতাবাস, সোনারগাঁও হোটেলের ক্যাটারিং ও এভারকেয়ার হাসপাতালে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।