১৭১ মিলিয়ন মার্কিন ডলারের বিচ্ছেদ অস্কারজয়ী গায়িকার!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ২৫ জানুয়ারি ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
দুই বছর আলাদা থাকার পর অবশেষে ১৭১ মিলিয়ন মার্কিন ডলারের সমঝোতায় আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের জন্য আদালতে নথিপত্র উত্থাপন করেছেন ব্রিটিশ গায়িকা অ্যাডেল ও তার স্বামী সাইমন কোনেকি।
গত ১৫ জানুয়ারি আলাদতে বিচ্ছেদের নথিপত্র উত্থাপন করেন তারা। অ্যাডেলের মুখপাত্রের বরাতে মার্কিন গণমাধ্যম ইউএস ম্যাগাজিন ডটকম এ খবর প্রকাশ করেছে। যদিও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের আবেদনে স্বাক্ষর করেননি বিচারক।
গ্র্যামি ও অস্কারজয়ী গায়িকা অ্যাডেল ২০১১ সালে প্রেমের সম্পর্কে জড়ান সাইমন কোনেকির সঙ্গে।
২০১২ সালের অক্টোবরে তাদের ঘরে পুত্রসন্তান অ্যাঞ্জেলো আসে। এরপর ২০১৬ সালে পরিবারের লোকজন ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ে করেন তারা। ২০১৯ সালের এপ্রিলে তারা প্রথম আলাদা হওয়ার ঘোষণা দেন।
অ্যাডেলই প্রথম শিল্পী, যার তিনটি গান একই সময়ে বিলবোর্ডের সেরা ১০০ গানের তালিকার টপ টেনে স্থান করে নেয় এবং প্রথম নারী সংগীতশিল্পী, যার দুটি অ্যালবাম বিলবোর্ডের সেরা পাঁচটি অ্যালবামের মধ্যে স্থান করে নেয়।
২০১৩ সালে অ্যাডেল ‘জেমস বন্ড’ সিরিজের ২৩তম ছবি ‘স্কাইফল’-এর থিমসং ‘স্কাইফল’-এর জন্য ৮৫তম একাডেমি পুরস্কার এবং গোল্ডেন গ্লোব সেরা মৌলিক গানের পুরস্কার অর্জন করেন।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’






