ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১৭:০৭:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫% কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা

২ মেয়েকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৮ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘পারিবারিক কলহের জের’ ধরে দুই মেয়েকে বিষ খাইয়ে তাদের মা বিষপানে আত্মহত্যা করেছেন। আজ রোববার বিকেলে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ইসলামপুর ডায়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী জাহানারা খাতুন (৪০) এবং দুই মেয়ে রাজিয়া খাতুন (২২) ও লাবনী (১১)। বিষপানের পর স্থানীয়রা মা ও দুই মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাল মিয়ার প্রথম স্ত্রীর ছেলেকে নিয়ে দ্বিতীয় স্ত্রী জাহানারার সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। জাহানারা খাতুন আজ দুপুরে স্বামী লাল মিয়ার সঙ্গে ফোনে কথা বলেন। এরপর ঘরের মধ্যে থাকা বিষ দুই মেয়েকে পান করান এবং নিজেও পান করেন। ছোট মেয়ে লাবনী বিষ খাওয়ার বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই তার বাবাকে ফোনে জানান।

এদিকে ঘটনাটি প্রতিবেশিরা বুঝতে পারলে তাদের উদ্ধার করে পোতাজিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ জানান, মা ও দুই মেয়ের বিষপানে মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।