২০০ কোটি টাকার প্রতারণা মামলায় ফের জ্যাকলিনকে তলব
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৬ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
প্রায় ২০০ কোটি টাকার প্রতারণা মামলায় শনিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। এ নিয়ে দ্বিতীয়বার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে তদন্তকারী সংস্থাটি।
র্যানব্যাক্সি সংস্থার সাবেক মালিক শিবেন্দ্র সিংহ ও মালবেন্দ্র সিংহের পরিবারের সঙ্গে ২০০ কোটি টাকার প্রতারণা করার অভিযোগ রয়েছে সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে।
ইডির দাবি, এই প্রতারণার মূল হোতা সুকেশ। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে এফআইআর রয়েছে। সুকেশ বর্তমানে রোহিনী জেলে বন্দি।
তদন্তকারী সংস্থার সূত্রের দাবি, জেলবন্দি অবস্থাতেই জ্যাকলিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল সুকেশের। এ নিয়েই তদন্তকারীদের নজরে আসেন অভিনেত্রী। প্রতারণার মামলাটিতে গত মাসেই জ্যাকলিনকে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির তদন্তকারীরা। ৩৬ বছর বয়সি বলিউডের অভিনেত্রীকে শনিবার দ্বিতীয়বারের জন্য ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু ইডির দপ্তরে উপস্থিত হননি তিনি। তদন্তকারীরা মনে করছেন, স্ত্রী লীনার মাধ্যমেই শ্রীলংকার অভিনেত্রী জ্যাকলিনের সঙ্গে পরিচয় হয়েছিল সুকেশের।
দিল্লি পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা সুকেশ ও অন্য কয়েকজনের বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র ও ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে এফআইআর করেছে।
এ মামলার সূত্রে ২৪ আগস্ট তদন্তকারীরা চেন্নাইয়ে সাড়ে ৮২ লাখ টাকা মূল্যের একটি বাংলো, এক ডজন বিলাসবহুল গাড়ি ও নগদ অর্থ বাজেয়াপ্ত করেছে।
ইডি সূত্রের দাবি, তদন্তে যেসব তথ্য মিলেছে, তার ওপরে ভিত্তি করেই জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। সূত্র: আনন্দবাজার।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী





