২০২১ সালে কলকাতা বইমেলা বঙ্গবন্ধু স্মরণে উৎসর্গ করা হবে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
২০২১ সালে কলকাতা বইমেলা বঙ্গবন্ধু স্মরণে উৎসর্গ করা হবে
আগামী বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাঁর স্মরণে উৎসর্গ করা হবে। ২০২১ সালের আন্তর্জাতিক এই মেলার ফোকাল থিম হবে ‘কান্ট্রি বাংলাদেশ’।
সল্টলেক সেন্ট্রাল পার্কের মেলা প্রাঙ্গনে এসবিআই মিলনয়তনে সোমবার ‘বাংলাদেশ দিবস’ উদযাপন শেষে বইমেলা কমিটির সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় ৪৫তম কোলকাতা আন্তর্জাতিক বইমেলার ফোকাল থিম কান্ট্রি বাংলাদেশের নাম ঘোষণা করেন।
এবারের বাংলাদেশ দিবস উদযাপনের মূল বিষয় ছিল ‘জন্মশতবর্ষে বঙ্গবন্ধু ও সোনার বাংলার স্বপ্নের বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অগ্নিনির্বাপণ, জরুরী পরিষেবা এবং বনদপ্তর প্রতিমন্ত্রী সুজিত বসু। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শামসুজ্জামান খান।
কে এম খালিদ বলেন, বঙ্গবন্ধু হলেন একটি আদর্শ ও স্বপ্নের নাম। যিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যাঁকে দেখে আরেক বিশ্ব নেতা ফিদেল ক্যাষ্ট্রো বলেছিলেন, ‘আমি হিমালয় দেখেছি, কিন্তু আজ তোমাকে দেখে আমার মনে হলো তুমি হিমালয়ের চেয়েও অনেক বড়মাপের নেতা’।
তিনি বলেন, ক্যাষ্ট্রোর সেই হিমালয়ের চেয়েও বড় নেতার জন্মশতবার্ষিকী পালনের জন্য বাংলার সর্বস্তরের মান্ষু অপেক্ষা করে আছেন।
শামসুজ্জামান খান জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “বঙ্গবন্ধুর পিতা পুত্র মুজিবুরকে তখন প্রতিদিন চারখানা দৈনিক পত্রিকা কিনে দিতেন, কারণ বাবা বুঝতে পেরেছিলেন মেধা-মননে তার এই ছেলেটি একদিন বড় রাজনীতিবিদ হবে। সত্যিই পিতার সেই ভাবনার ছেলেটি আজ হয়েছেন বাংলার ‘বঙ্গবন্ধু ও জাতির জনক শেখ মুজিবুর রহমান’, হয়েছেন দেশনেতা থেকে বিশ্বনেতা।’
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. আবুহেনা মোস্তফা কামালের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশের সংস্কৃতি ব্যক্তিত্ব সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, বাংলা একাডেমীর মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী, বাংলাদেশ জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখক অধ্যাপক গৌতম ভদ্র ও দুই দেশের প্রকাশনা সংস্থার কর্মকর্তাবৃন্দ। সেমিনার শেষে বাংলাদেশের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এদিকে ‘বাংলাদেশ দিবস’ উদযাপনের মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে ১২ দিনব্যাপী ৪৪তম কোলকাতা আন্তর্জাতিক বইমেলা। শেষ দিনেও বই মেলায় ব্যাপক ভীড় ছিল। এদিনেও পাঠকরা প্রতিবেশী বাংলাদেশের লেখকদের অনেক বই কিনেছেন।
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ








