২১ ফেব্রুয়ারি বইমেলা শুরু সকাল ৮টায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালেই বইমেলা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সকাল ৮টায় মেলা উন্মুক্ত করে দেওয়া হবে এবং রাত ৯টায় বন্ধ হবে।
আজ (রোববার) মেলা কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সোমবার সকাল ৮টায় সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত করে দেওয়া হবে। এদিন সব প্রকাশককে সকাল ৭টা থেকে ৮টার মধ্যে বই নিয়ে মেলায় প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, আজ ষষ্ঠ দিন মেলা চলবে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত। একুশে ফেব্রুয়ারির প্রস্তুতি হিসেবে আধা ঘণ্টা আগেই মেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।
আজ বইমেলায় নতুন বই এসেছে ৮৯টি। তার মধ্যে গল্প ৭, উপন্যাস ১১, প্রবন্ধ ৬, কবিতা ২৪, গবেষণা ১, ছড়া ১, শিশুসাহিত্য ২, জীবনী ৪, মুক্তিযুদ্ধ ৩, ইতিহাস ৩, রম্য/ধাঁধা ১, ধর্মীয় ৪, সায়েন্স ৪ ও অন্যান্য বই ১৮টি। এবারের বইমেলায় এখন পর্যন্ত নতুন বই এসেছে ৪৬৮টি।
আজ বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : বিশ্বশান্তি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন জিয়া রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন জালাল ফিরোজ এবং খান মাহবুব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামসুন্দর সিকদার।
অমর একুশে উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠানসূচি
২১ ফেব্রুয়ারি (সোমবার) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাত ১২টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে অমর একুশে বক্তৃতা ২০২২। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
‘ফিরে দেখা : আমাদের ভাষা আন্দোলন’ শীর্ষক অমর একুশে বক্তৃতা ২০২২ দেবেন কবি আসাদ চৌধুরী। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

