২৬ বছরে মারা গেলেন সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫১ পিএম, ১৬ অক্টোবর ২০২৩ সোমবার
মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা ডি আরমাস
মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা ডি আরমাস মাত্র ২৬ বছর বয়সে মারা গেলেন। তিনি ২০১৫ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় উরুগুয়ের প্রতিনিধিত্ব করেছিলেন।
নিউইয়র্ক পোস্টের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, জরায়ুমুখের ক্যানসারের সঙ্গে যুদ্ধের পর গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘ দুই বছর ধরে জরায়ু ক্যানসারে ভুগছিলেন শেরিকা। সম্প্রতি তাকে ক্যামোথেরাপি ও রেডিওথেরাপি দিতে হাসপাতালে নেয়া হয়েছিল। কিন্তু শেষমেশ তাকে আর বাঁচানো যায়নি।
২০১৫ সালে মাত্র ১৮ বছর বয়সে মিস ওয়ার্ল্ড প্রতিযোগীতায় অংশ নেন শেরিকা।
সে সময় দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সবসময়ই মডেল হতে চেয়েছিলাম, তা বিউটি মডেল হোক, বিজ্ঞাপনের মডেল হোক বা ক্যাটওয়াক মডেল হোক। আমি ফ্যাশন সম্পর্কিত সবকিছুই পছন্দ করি। চ্যালেঞ্জে পূর্ণ এই অভিজ্ঞতায় থাকতে পেরে আমি খুবই খুশি।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, জরায়ুর ক্যানসার নারীদের মধ্যে ছড়িয়ে পড়া চতুর্থ সর্বাধিক ক্যানসার। ২০১৮ সালে বিশ্বব্যাপী আনুমানিক ৫ লাখ ৭০ হাজার মহিলা এই ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং প্রায় ৩ লাখ ১১ হাজার নারী এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ








