ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ০:৪৮:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

২৭ জুলাই পৃথিবী-মঙ্গল পাশাপাশি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:২৯ পিএম, ৭ জুলাই ২০১৮ শনিবার

দীর্ঘ ১৫ বছর পর আবারও পাশাপাশি অবস্থান করবে দুটি গ্রহ৷ পৃথিবী এবং মঙ্গল৷ জুলাইয়ের একেবারে শেষে সূর্যের কাছাকাছি পৌঁছতে দেখা যাবে গ্রহটিকে৷

 

নাসার তথ্য বলছে, চলতি বছরে মঙ্গলের ‘বিপরীতমুখী অবস্থান’দেখা যাবে ২৭ জুলাই৷ এই অবস্থানটির জন্যই মঙ্গলকে দেখাবে অনেক বেশি উজ্জ্বল৷ গ্রহটি সম্পূর্ণ আলোকিত হবে সূর্যের আলোয়৷ যা দেখতে পাবেন পৃথিবীবাসী৷

 

নাসার সদস্যরা বিষয়টিকে ব্যাখ্যা করেন৷ তারা বলেন, যদিও মঙ্গল এবং সূর্যকে দেখা যাবে একে অপরের বিপরীতে৷ তাই, আমরা বলব মঙ্গল ‘বিপরীতপন্থী’৷ মঙ্গলের কক্ষপথের যে কোন জায়গায় এই বিপরীতমুখী যেতে দেখা যেতে পারে৷ আর যখনই এটা ঘটবে তখনই লাল-গ্রহটিকে দেখা যাবে সূর্যের কাছাকাছি৷ পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করতে চলেছে মঙ্গল আগামী মাসে৷

 


সংস্থা যোগ করে, কিন্তু বেশ কিছু অবস্থান রয়েছে যেগুলিতে মঙ্গল এবং পৃথিবীর অবস্থানের থেকে অনেক কম দূরত্ব ছিল৷ কিন্তু, ২০০৩ সালের অবস্থানটি ছিল ৬০,০০০ বছরের মধ্যে সবচেয়ে কাছের৷