৩ জিম্মির বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনি মুক্তি পাচ্ছেন আজ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির অধীনে তিন জিম্মিকে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) মুক্তি দেবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর বিনিময়ে ইসরাইলি কারাগারে বন্দি থাকা ১৮৩ ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হবে আজ। খবর আলজাজিরা।
হামাসের পক্ষ থেকে জিম্মি তিনজনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন- এলি শারাবি, ওহাদ বেন আমি এবং ওর লেভি। তারা সবাই বেসামরিক ব্যক্তি।
হামাসের পক্ষ থেকে আজ মুক্তি পেতে যাওয়া এই তিনজনের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর। তারা জানিয়েছে, এই তিনজনের পরিবারকে তাদের স্বজনদের মুক্তির কথা জানানো হয়েছে।
এদিকে, ফিলিস্তিন বন্দি বিষয়ক কমিশন ১৮৩ জন ফিলিস্তিনি বন্দির নাম প্রকাশ করেছে। বন্দিদের মধ্যে ১৮ জন যাবজ্জীবন এবং ৫৪ জন দীর্ঘমেয়াদী কারাদণ্ড ভোগ করছেন। এছাড়া এদের মধ্যে ১১১ জন ফিলিস্তিনি রয়েছে যাদের ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর গাজা থেকে আটক করা হয়। তাদের সবাই পুরুষ। বয়স ২০ থেকে ৬১ বছর।
গত ১৯ জানুয়ারি ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পর থেকে এখন পর্যন্ত ১৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরাইলের পক্ষ থেকেও ৩৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করা হয়েছে।
যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের জন্য নির্ধারিত ৩ সপ্তাহের সময়সীমায় হামাসের পক্ষ থেকে আরও ৩৩ জন জিম্মি এবং ইসরাইলের পক্ষ থেকে ১ হাজার ৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। যদিও ইসরাইল বলছে, ওই ৩৩ জিম্মির মধ্যে ৮ জন মারা গেছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে হামলা চালায় হামাস। এতে নিহত হন ১ হাজার ২০০ মানুষ; আর জিম্মি করে গাজায় আনা হয় ২৫০ জনেরও বেশি মানুষকে।
এর প্রতিশোধে ওই দিনই গাজায় পাল্টা হামলা চালায় ইসরাইলি বাহিনী। দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়িয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি হামলায় গাজার দুই-তৃতীয়াংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি