ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৬:০৪:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

৩ বছর বয়সেই যৌন হেনস্থার শিকার হয়েছি: সানা শেখ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪১ পিএম, ২ নভেম্বর ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নিজের সুখ দুঃখ ক্যারিয়ারের কথা মিডিয়ার কাছে শেয়ার করলেন বলিউডের জনপ্রিয় তারকা ফাতিমা সানা শেখ। আমির খানের ‘দঙ্গল’ ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন ফাতিমা। অনেক চড়াই উতরাই পেরিয়ে এই জগতে টিকে ছিলেন তিনি। ছবিতে অভিনয়ের জন্য যথেষ্ট প্রশংসাও পেয়েছিলেন।

ভারতের গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তিনি জানান, আমাকে এটা বহুবার বলা হয়েছে যে তুমি কোনওদিন নায়িকা হতে পারবে না। তুমি দীপিকা, ঐশ্বর্যর মতো দেখতে না। কী ভাবে তুমি নায়িকা হবে? বহু লোক আছে যারা আপনাকে পিছনের দিকে ঠেলবে। কিন্তু আমি এখন যখন পিছনে তাকাই, আমার মনে হয় ঠিক আছে। এটাই সৌন্দর্যের মাপকাঠি এখানে।

এই অভিনেত্রী বলেন, ঠিক তাঁদের মতো দেখতে হলেই নায়িকা হওয়া যাবে। আর আমি কোনও ভাবেই ওই ব্র্যাকেটে পড়তাম না। আমি সব সময়ই আলাদা। কিন্তু এখন সুযোগ রয়েছে। আমার মতো সাধারণ দেখতে মানুষকে নিয়েও ছবি তৈরি হচ্ছে।

ফাতিমা এই সাক্ষাৎকারেই ছোটবেলার এক ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। মাত্র তিন বছর বয়সে কী ভাবে যৌন হয়রানির শিকার হয়েছিলেন তিনি, সেকথাও শেয়ার করেছেন তিনি। বলেছেন, আমাকে বহু লোকেরা বলেছে সেক্সের বিনিময়েই কাজ পাওয়া যাবে। ইন্ডাস্ট্রিকে সেক্সিজম খুবই গুরুত্বপূর্ণ কাজ পাওয়ার ক্ষেত্রে। সব ইন্ডাস্ট্রিতেই থাকে। আমার মনে পড়ে আমি ৫ বছর না, ৩ বছর বয়সে যৌন হেনস্থার শিকার হয়েছিলাম। প্রতিদিন সব মেয়ে এই যুদ্ধে সামিল। আশা করি ভবিষ্যৎটা ভালো হবে।

-জেডসি